West Bengal weather forecast
Bengal liberty Desk, ২ জানুয়ারি, কলকাতা: নতুন বছরের শুরুতে বঙ্গবাসীর জন্য আবহাওয়া(West Bengal weather forecast) কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিলেও এখনই মুক্তি নেই শীতের। অলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২ দিন রাজ্যে তাপমাত্রা(West Bengal weather forecast) কিছুটা বাড়বে, বিশেষত সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে। সেই কারণে কনকনে ঠান্ডার অনুভূতি আগামী কয়েকদিন কিছুটা কমবে বলেও জানানো হয়েছে। নতুন ইংরেজি বছরের প্রথম দিনেই শীত তার শক্তি বুঝিয়ে দিয়েছিল কলকাতায়। গতকাল, বৃহস্পতিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ২.৬ ডিগ্রি কম (West Bengal weather forecast)।
কী বলছে হাওয়া অফিস (West Bengal weather forecast)?
আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট অব্যাহত থাকবে (West Bengal weather forecast)। শুক্রবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি, যার ফলে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে নেমে ২০০ মিটার পর্যন্ত হতে পারে (West Bengal weather forecast)।
দক্ষিণের আবহাওয়া (West Bengal weather forecast)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতো পারে। তার পরের তিন দিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। এরপর ফের পারদ নামার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস (West Bengal weather forecast)। শুক্রবারও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া, বীরভূম সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে বলে জানানো হয়েছে। পথ চলাচলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর (West Bengal weather forecast)।
উত্তরের আবহাওয়া (West Bengal weather forecast)
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই (West Bengal weather forecast)। তবে তার পরের চার দিনে ধীরে ধীরে শীত বাড়তে পারে। সকালের দিকে বজায় থাকবে কুয়াশার দাপট। আজ, শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুর-সহ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, তাই ভোর এবং সকালে দৃশ্যমানতা কমে যেতে পারে। পাশাপাশি দার্জিলিঙের পার্বত্য এলাকায় তুষারপাতেরও ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর (West Bengal weather forecast)।
