Koushik Banerjee-Labani sarkar
Bengal Liberty: একাধিক তারকার পর এবার SIR (Special Intensive Revision) শুনানির আওতায় টলিউডের পরিচিত মুখ কৌশিক ব্যানার্জী (Koushik Banerjee)। এর আগে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) ও সাংসদ-অভিনেতা দেবকে (Dev) ডেকে পাঠানো হয়েছিল। সেই তালিকায় এবার যুক্ত হল টলিউডের জনপ্রিয় খলনায়ক কৌশিকের (Koushik Banerjee)নাম।
৫ ডিসেম্বর নির্ধারিত তারিখে নিজের স্ত্রী লাবনী সরকারকে (Labani sarkar) সঙ্গে নিয়ে SIR দফতরে হাজিরা দেন অভিনেতা। পর্দায় যতই তিনি ভয়ংকর চরিত্রে অভিনয় করুন না কেন, বাস্তব জীবনে কৌশিক বরাবরই প্রচারবিমুখ ও শান্ত স্বভাবের মানুষ হিসেবেই পরিচিত।
SIR-এর তরফে কেন তাঁকে তলব করা হয়েছিল, সে বিষয়ে অভিনেতা জানান, বিষয়টি পুরোপুরি প্রশাসনিক। তাঁর কথায়, “আমাদের লুকোচুরি করার কিছু নেই। আমরা বৈধভাবেই বসবাস করি। তাই ভয় পাওয়ার মতো কিছুই নেই।”
কেন ডাকা হল তাকে? (SIR)
কৌশিক জানান, ২০০২ সাল থেকেই তাঁর এবং স্ত্রীর নাম ভোটার তালিকায় রয়েছে। তবে দীর্ঘদিন আগে ঠিকানা বদল হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আগে দক্ষিণ কলকাতায় বসবাস করলেও বর্তমানে তাঁরা সাউথ সিটি আবাসনে থাকেন। সেই কারণেই ভোট কেন্দ্র পরিবর্তনের বিষয়টি যাচাই করতে ডাকা হয়েছিল বলে মনে করছেন তিনি।
এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে, রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রশাসনিক গাফিলতি কতটা গভীরে পৌঁছেছে। সাধারণ নাগরিক থেকে শুরু করে শিল্পী সমাজ বারবার একই প্রক্রিয়ায় ডাক পড়ছে পরিচিত মুখদের, যা নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা তুঙ্গে।
একাধিক বিশিষ্ট ব্যক্তিকে এভাবে বারবার তলব করা রাজ্যের প্রশাসনিক প্রস্তুতি ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা (SIR)।
