Prosenjit-Rituparna
Prosenjit-Rituparna

Prosenjit-Rituparna: নতুন বছরের শুরুতেই চমক! ফের বড় পর্দায় ফিরতে চলেছে প্রসেনজিৎ–ঋতুপর্ণা ম্যাজিক?

Bengal Liberty: টলিউডের ইতিহাসে এমন কিছু জুটি আছে, যাদের নাম শুনলেই নস্টালজিয়ায় ভেসে যান দর্শকরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Prosenjit-Rituparna)। ঠিক তেমনই এক আইকনিক জুটি। একটা সময় এই দু’জনের হাত ধরেই বাংলা ছবির মূল স্রোত নতুন দিশা পেয়েছিল পর্দায় হোক কিংবা বাস্তব জীবনে, তাঁদের একসঙ্গে উপস্থিতি মানেই অন্যরকম আবেদন।
২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘জামাইবাবু’–র পর দীর্ঘদিন বড় পর্দায় একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। তবে ২০১৭ সালে ‘প্রাক্তন’ ছবির মাধ্যমে তাঁদের পুনর্মিলন দর্শকদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল পুরনো দিনের আবেগে। এরপর ‘দৃষ্টিকোণ’, ‘অযোগ্য’–সহ একাধিক ছবিতে আবারও বক্স অফিসে নিজেদের দাপট দেখিয়েছেন প্রসেনজিৎ–ঋতুপর্ণা।
তবে ‘অযোগ্য’–র পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন,এই হিট জুটিকে আবার কবে বড় পর্দায় দেখা যাবে?

টলিউডে জোর গুঞ্জন (Prosenjit-Rituparna)

এই প্রশ্নের উত্তর হয়তো খুব শিগগিরই মিলতে চলেছে। ইন্ডাস্ট্রির অন্দরমহলে জোর আলোচনা চলছে, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের (কৌশিক গাঙ্গুলী) আগামী ছবিতেই নাকি ফের একসঙ্গে কাজ করতে চলেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা।
সম্প্রতি ইন্দ্রনীল রায় সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেন, যেখানে একসঙ্গে দেখা যায় কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ভিডিও কলে ঋতুপর্ণা সেনগুপ্তকে। জানা যাচ্ছে, ‘বিজয়নগরের হীরে’ ছবির ডাবিংয়ের সময় কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রসেনজিতের সাক্ষাৎ হয়, আর সেখান থেকেই নাকি নতুন ছবির আলোচনা শুরু। পোস্ট করা ছবিগুলির একটিতে কৌশিক ও প্রসেনজিৎকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে দেখা যায়, অন্যটিতে তিনজনকেই একই ফ্রেমে ধরা পড়েছে যা গুঞ্জনকে আরও জোরালো করেছে।

কবে শুরু, কবে মুক্তি? (Prosenjit-Rituparna)

সূত্রের খবর, সবকিছু পরিকল্পনা মতো চললে আগামী গ্রীষ্মেই নতুন ছবির কাজ শুরু হতে পারে। আর বছরের শেষের দিকেই বড় পর্দায় মুক্তি পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এই মুহূর্তে পরিচালক বা অভিনেতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই দর্শকদের আপাতত অপেক্ষা করতে হবে অফিসিয়াল আপডেটের জন্যই। তবে একথা বলাই যায় যদি সত্যিই ফের একসঙ্গে ফিরেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা, তাহলে নতুন বছরের শুরুতেই টলিউড পেতে চলেছে এক বড়সড় ধামাকা (Prosenjit-Rituparna)।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury