Security withdrawal
Bengal Liberty: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় নিযুক্ত মাইক্রো অবজারভারদের (Micro Observer) একাংশের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ ওঠায় কড়া বার্তা দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (Chief Electoral Officer)। শনিবার জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কর্তব্যে অবহেলা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। গাফিলতি প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কড়া নির্দেশ (SIR)
সিইও দফতরের (CEO Office) নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের সব জেলায় চলমান এসআইআর (SIR) প্রক্রিয়ায় মাইক্রো অবজার্ভারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএলও-দের ডিজিটাল এনুমারেশন ফর্ম যাচাই, জন্ম-মৃত্যুর নথির সঙ্গে ভোটার তালিকার তুলনা, নোটিসপ্রাপ্ত ভোটারদের জমা দেওয়া কাগজপত্র পরীক্ষা সংক্রান্ত নথি খতিয়ে দেখাই তাঁদের মূল দায়িত্ব।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, শুনানির সময় ভোটারের সঙ্গে এআরও বা ইআরও যৌথ গ্রুপ ছবি তোলা, ভোটারের স্বাক্ষর ও আঙুলের ছাপ নেওয়ার পরই সেই ছবি আপলোড করার বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। ভোটারের স্বাক্ষর ও আঙুলের ছাপ নেওয়ার পরেই সেই ছবি আপলোড করতে হবে। কোনও অসঙ্গতি ধরা পড়লে তা রিপোর্ট করাও বাধ্যতামূলক।
গাফিলতিতে কড়া শাস্তির হুঁশিয়ারি (SIR)
তবে রাজ্যের বিভিন্ন শুনানি কেন্দ্র পরিদর্শনে গিয়ে নির্বাচন কমিশনের দল একাধিক ক্ষেত্রে গুরুতর গাফিলতির প্রমাণ পেয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। এই প্রেক্ষিতেই মাইক্রো অবজারভারদের সতর্ক করে সিইও দফতর জানিয়ে দিয়েছে—দায়িত্বে শৈথিল্য ধরা পড়লে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনে কড়া শাস্তি দেওয়া হবে।
রাজ্যে এসআইআর প্রক্রিয়া তদারকির জন্য ইতিমধ্যেই বিশেষ রোল–অবজার্ভার হিসেবে সুব্রত গুপ্ত (Subrata Gupta) দায়িত্বে রয়েছেন। এসআইআর প্রক্রিয়ার উপর নজরদারি আরও জোরদার করতে শনিবার চার জন সিনিয়র আইএএস আধিকারিককে বিশেষ রোল অবজারভার হিসেবে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন ।
