Mahakal Temple
Bengal Liberty: হিন্দু অভিধানে ‘দোয়া’ শব্দের আদৌ কোনও অস্তিত্ব আছে কি-না, তা অন্তত আমাদের জানা নেই। কিন্তু, মহাকাল মন্দিরের (Mahakal Temple) শিল্যান্যাস পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় ‘প্রার্থনা’ শব্দটিকে ব্রাত্য রেখে ‘দোয়া’-কে ব্যবহার করে প্রমাণ করলেন তিনি কোন দিকে ঝুঁকে!

শুভেন্দুর এক্স-পোস্ট (Mahakal Temple)
এই বিষয়টিকে নিয়ে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী প্রতিবাদ করে এক্স-পোস্ট করেছেন। সংশ্লিষ্ট ভিডিওটি পোস্ট করে তিনি লিখছেন― ‘‘হিন্দুদের লজ্জা মমতা! হিন্দু ভোটের খরা মেটাবার উদ্দেশ্যে নানা প্রচেষ্টা করছেন, কিন্তু ওনার নিজের মনের দ্বিধা-দ্বন্দ্ব কিছুতেই মিটছে না। শ্যাম রাখি না কুল রাখি, এমন পরিস্থিতিতে ‘মহাকাল মন্দির’- এর শিলান্যাসের সময় ‘দোয়া’ করার আহ্বান জানাচ্ছেন! বাঙালি হিন্দুদের অভিধানে ‘দোয়া’ বলে কোনও শব্দ নেই। আপনি আসলে ভেকধারী হিন্দু। দু’নৌকায় পা-দিয়ে চলার পরিণাম খুব দ্রুত পাবেন। তখন হরিনাম করলেও পাপস্খলন হবে না।’’
শুভেন্দুর এই পোস্টের পর রাজনৈতিক মহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেকি হিন্দুপ্রীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

