Union Budget 2026
Bengal Liberty , কলকাতা – ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট(Union Budget 2026 27) পেশ করতে গিয়ে অর্থনীতি, প্রযুক্তি ও কর্মসংস্থান সব দিকেই ভবিষ্যৎমুখী রূপরেখা তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে সেমিকন্ডাক্টর, বায়োফার্মা, খেলাধুলো , যুব উন্নয়ন ও হ্যান্ডলুম-সহ একাধিক ক্ষেত্রে বড় বরাদ্দের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী(Union Budget 2026 27)।

২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট(Union Budget 2026 27) পেশ করতে গিয়ে দেশের অর্থনীতি ও উন্নয়ন নিয়ে আশাবাদী ছবি তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, ভারত এখন অনেক কম আমদানি নির্ভর হয়েছে। কৃষি উৎপাদনশীলতা বেড়েছে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাও আগের তুলনায় উন্নত হয়েছে। সেমিকন্ডাক্টর শিল্পকে শক্তিশালী করতে এই সেক্টরের জন্য ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। এছাড়াও পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে(Union Budget 2026 27) কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও বলা হয়েছে।
খেলাধুলো সংক্রান্ত সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ভারত ভবিষ্যতে বিশ্বসেরা হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী(Union Budget 2026 27)। স্বাস্থ্য ও গবেষণা ক্ষেত্রে ‘বায়োফার্মা শক্তি’ প্রকল্পের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও যুব সম্প্রদায়কে কেন্দ্র করে এবারের বাজেট তৈরি হয়েছে বলে জানান অর্থমন্ত্রী(Union Budget 2026 27)। খাদি ও হ্যান্ডলুম শিল্পে নতুন প্রকল্প এবং দেশে মেগা টেক্সটাইল হাব গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
