Union Budget 2026
Bengal Liberty , কলকাতা – আর্থিক সংস্কার থেকে কর কাঠামোয় পরিবর্তন-কেন্দ্রীয় বাজেটে(union-budget-2026) কি বড় কোনও পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র? পশ্চিমবঙ্গ-সহ একাধিক ভোটমুখী রাজ্যের জন্য কি বিশেষ কোনও ঘোষণা থাকবে? এমনই নানা প্রশ্নের মধ্যেই টানা নবমবারের মতো কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
২০২৬ সালের জানুয়ারি মাসে জিএসটি(union-budget-2026) থেকে সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৩ হাজার ৩৮৪ কোটি টাকা। যা ২০২৫ সালের জানুয়ারি মাসের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি।

সকাল থেকে ব্যস্ত কর্মসূচি অর্থমন্ত্রীর (union-budget-2026)
বাজেট পেশের আগে ঠাসা কর্মসূচি ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ নিজের বাসভবন থেকে রওনা দেন নির্মলা সীতারামন। সংসদীয় রীতি মেনে বাজেট পেশের অনুমতি নিতে তিনি যান রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে বাজেট পেশের আনুষ্ঠানিক অনুমতি নেন অর্থমন্ত্রী। লোকসভায় যাওয়ার আগে সংসদীয় প্রথা মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দই-চিনি গ্রহণ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

শুভ সূচনার এই রীতির পরেই বাজেট পেশের প্রস্তুতি সম্পূর্ণ হয়। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে অর্থমন্ত্রী পৌঁছন কর্তব্য ভবনে। তার পরে বাজেট পেশের জন্য তিনি লোকসভায় উপস্থিত হন। তাঁর সঙ্গে ছিলেন অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি এবং মন্ত্রকের প্রবীণ আধিকারিকরা।একই সময়ে লোকসভায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বাজেট অধিবেশনের আগে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের অভিনব উদ্যোগ (union-budget-2026)
বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আগে নিজের সরকারি বাসভবনে একটি চারাগাছ রোপণ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সংসদের উদ্দেশে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের তিনি জানান, এই বাজেট হবে ‘বিকশিত এবং আত্মনির্ভর ভারত’ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
