(Social Media Influencer Arrest)
Bengal Liberty, Kolkata: সোশ্যাল মিডিয়ায় বড় ঝড় তুলেছে ইউটিউবার ‘ননসেন’ ওরফে শমীক অধিকারী(Social Media Influencer Arrest) গ্রেফতার ইস্যু। প্রেমিকাকে ফ্ল্যাটে আটকে রাখা, শারীরিক নির্যাতন ও যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতারের পর আদালতে পেশ করা হলে তাঁকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই সূত্রের খবর।

ঘটনার প্রেক্ষাপট(Social Media Influencer Arrest)
বেহালা থানায় ২২ বছরের এক তরুণীর অভিযোগের ভিত্তিতে ইউটিউবার শমীক অধিকারীকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তরুণীকে প্রায় ২০ ঘণ্টা ফ্ল্যাটে আটকে রেখে মারধর, হেনস্থা এবং হুমকি দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরও গুরুতর অভিযোগ যুক্ত হয়েছে বলেও জানা যাচ্ছে।

শুক্রবার শমীককে আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। অন্যদিকে কোর্টের বাইরে সংবাদমাধ্যমের সামনে করুণ সুরে সকলকে বলেন ‘ফাঁসানো হচ্ছে’ এবং “অভিযোগ সম্পূর্ণ মিথ্যা”
‘বাটন’ ভিডিও ঘিরে জল্পনা(Social Media Influencer Arrest)
নেটমাধ্যমে দাবি উঠেছে, সম্প্রতি শমীক একটি রাজনৈতিক কনটেন্ট ভিডিও (‘বাটন’) বানানোর পর থেকেই তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসেন। তবে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা এখনও প্রমাণিত নয় তদন্ত চলেছে।
শমীক অধিকারীর বিরুদ্ধে অভিযোগ কতটা সত্যি, না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? তা এখন তদন্ত ও আইনি প্রক্রিয়াই নির্ধারণ করবে। আপাতত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকছেন ‘ননসেন’।

