Matigara minor murder case
Bengal Liberty, Kolkata:
মাটিগাড়ার কিশোর খুন মামলায় (Matigara minor murder case) মূল অভিযুক্তকে আদালতে পেশ করতে গিয়ে তীব্র উত্তেজনার মুখে পড়তে হল পুলিশকে। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে আদালত চত্বরে তৈরি হয় উত্তাল পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়। শেষ পর্যন্ত অভিযুক্তকে দিনের শেষ এজলাসে তোলার সিদ্ধান্ত নেয় পুলিশ।
আদালত চত্বরে বিক্ষোভ Matigara minor murder case
মাটিগাড়ার নাবালক খুন (Matigara minor murder case) মামলার মূল অভিযুক্ত রাজ পাসোয়ানকে আদালতে আনার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় মহিলারা ও বাসিন্দারা অভিযুক্তের কড়া শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজনার জেরে অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে আদালতে তোলা সম্ভব হয়নি। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তকে শেষ এজলাসে তোলা হবে।

অবশেষে নিউ জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার Matigara minor murder case
ঘটনার পর তিনদিন ধরে আত্মগোপন করে ছিল অভিযুক্ত। অবশেষে মঙ্গলবার গভীর রাতে নিউ জলপাইগুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

প্রেক্ষাপট Matigara minor murder case
গত শনিবার শিলিগুড়ির মাটিগাড়ার শিমুলতলা এলাকার এক দশম শ্রেণির ছাত্র শুভজিৎ মোদক নিখোঁজ হয়ে যায়। পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করে। পরে পুলিশি গাফিলতির অভিযোগ তুলে পরিবার থানায় বিক্ষোভ দেখায়। এরপর তদন্তে গতি আসে।
মোবাইল ও কল রেকর্ড ট্র্যাক করে পুলিশ জানতে পারে, নিখোঁজ ছাত্রকে ডেকে নিয়ে গিয়েছিল তার পরিচিত রাজ পাসোয়ান। সেখানে তাদের মধ্যে মারামারি হয়। পুলিশি অনুমান, পরে গলায় বেল্ট পেঁচিয়ে ওই নাবালককে খুন করা হয়। ঘটনাস্থলে আরও এক নাবালক উপস্থিত ছিল বলে জানা যায়।
চা বাগান থেকে উদ্ধার দেহ Matigara minor murder case
ফোনের সূত্র ধরে আরেক নাবালককে জিজ্ঞাসাবাদের পর সুকনা চা বাগান এলাকা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয় ওই নাবালকের। মৃতদেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। তবে তদন্তে উঠে আসে প্রেমঘটিত জটিল সম্পর্কের সম্ভাবনা। মৃত কিশোর ও এলাকার এক কিশোরীর সম্পর্ক ছিল বলে জানা যায়। একই কিশোরীর সঙ্গে অভিযুক্তের সম্পর্ক ছিল বলেও অনুমান করছে পুলিশ।
পুলিশি বক্তব্য Matigara minor murder case
ডিসিপি রাকেশ সিং জানিয়েছেন, প্রাথমিকভাবে ওই বান্ধবীকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।
একদিকে নৃশংস হত্যাকাণ্ড, অন্যদিকে জনরোষ এই ঘটনায় মাটিগাড়া এলাকায় এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে। এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব স্থানীয়রা। তবে তদন্ত কোন দিকে এগোয় এবং আদালতের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন নজর সবার।
