Ramayan Trailer 2026
Ramayan Trailer 2026

Ramayan Trailer 2026 : ব্রহ্মমুহূর্তের শুরুতেই প্রকাশ্যে এল রণবীর-যশ অভিনীত ‘রামায়ণ’-এর ট্রেলার!

Bengal Liberty

অপেক্ষার অবসান। অনেক দিন ধরেই সিনেমহলে(Ramayan Trailer 2026) জোর চর্চা চলছিল, কবে আসবে ‘রামায়ণ’-এর ট্রেলার? প্রথম ঝলক, টিজার এবং সান দিয়েগো কমিক-কনে ট্রেলার দেখানোর পর থেকেই প্রশ্ন উঠছিল—ভারতের দর্শক কবে এই ট্রেলার দেখতে পাবেন? কেন সবকিছু বিদেশ থেকেই শুরু করা হচ্ছে? দু-একবার ট্রেলার প্রকাশ পিছিয়ে যাওয়ার পর নানা প্রশ্নও সামনে এসেছিল। তবে শেষ পর্যন্ত ব্রহ্মমুহূর্তে, ভোর ৪:০৬ মিনিটে, বহুচর্চিত ‘রামায়ণ’-এর প্রথম ভাগের ট্রেলার প্রকাশ্যে এল। হিন্দির পাশাপাশি ট্রেলারটি তামিল, তেলুগু ও কন্নড় ভাষাতেও মুক্তি পেয়েছে। মোট ৪ মিনিট ১০ সেকেন্ডের এই ট্রেলারে প্রথম ভাগে কী কী দেখানো হবে, তার একটি সুন্দর প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এবার দেখে নেওয়া যাক, কোন কোন দিকগুলি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

Advertisement
Advertisement

একদিকে শান্ত শ্রীরাম, অন্যদিকে দশানন রাবণ(Ramayan Trailer 2026)

ট্রেলারের শুরুতেই আক্রমণাত্মক রাবণের ভূমিকায় কন্নড় সুপারস্টার যশকে দেখানো হয়েছে। রাবণের সৎভাই কুবেরের মহলের দরজায় লাথি মেরে কুবেরের সোনার লঙ্কা নিজের করে নিয়েছেন রাবণ।
অহংকারে তিনি সবকিছুই ভুলতে বসেছেন। ঠিক তখনই যখন পৃথিবীর বুকে সংকট তৈরি হয়, তখন সেই সংকট দূর করতে আবির্ভূত হন ভগবান বিষ্ণু। এবারও পৃথিবীর বুকে বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে শ্রীরামচন্দ্রের আবির্ভাব ঘটে।

লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, সীতার চরিত্রে সাই পল্লবী(Ramayan Trailer 2026)

রামচন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যায় তাঁর অনুজ লক্ষ্মণকে। লক্ষ্মণের চরিত্রে রবি দুবেকে দারুণ মানিয়েছে। খুব বেশি সংলাপ না থাকলেও নিজের উপস্থিতি স্পষ্টভাবে জানান দিয়েছেন তিনি। এ ছাড়া যাঁকে ছাড়া রামায়ণ সম্পূর্ণ হতে পারে না, সেই মা সীতার চরিত্রে সাই পল্লবী অনবদ্য। সীতার চরিত্রের ধৈর্য, শান্ত স্বভাব ও মাধুর্য অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি।

Ramayan Trailer 2026
Ramayan Trailer 2026

অন্যদিকে, রামের চরিত্রে রণবীর কাপুর এক আলাদা মাত্রা যোগ করেছেন। আর রাবণের চরিত্রে যশকে যথেষ্ট ভয়ঙ্কর ও প্রভাবশালী লেগেছে। সব মিলিয়ে রামায়ণের ঐতিহ্য ও মূল ভাবনাকে বড় পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন প্রযোজক নামিত মালহোত্রা এবং পরিচালক নিতেশ তিওয়ারি। এ ছাড়া রাজা দশরথের ভূমিকায় অরুণ গোবিলকে দেখা যাবে। রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ শ্রীরামের চরিত্রে অভিনয়ের পর এবার তিনি সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রে ধরা দিচ্ছেন। পাশাপাশি কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত এবং বিদ্যুৎজিহ্বের চরিত্রে বিবেক ওবেরয়কেও দেখা যাচ্ছে।

ট্রেলার নিয়ে সমালোচনা(Ramayan Trailer 2026)

ট্রেলার প্রকাশ্যে আসতেই একদিকে যেমন শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা বইছে, অন্যদিকে বেশ কিছু নেতিবাচক প্রতিক্রিয়াও উঠে এসেছে। অনেকের মতে, রামায়ণের ট্রেলারে পবনপুত্র হনুমানকে দেখানো হয়নি। হনুমানের চরিত্রে সানি দেওলের প্রথম ঝলক না থাকায় অনেকেই হতাশ ও ক্ষুব্ধ। এর পাশাপাশি প্রযোজক নামিত মালহোত্রা বারবার দাবি করেছিলেন, ছবিটির বাজেট ৪০০০ কোটি টাকা।

Ramayan Trailer 2026
Ramayan Trailer 2026

কিন্তু ট্রেলার দেখার পর দর্শকদের একাংশের দাবি, ‘আদিপুরুষ’-এর তুলনায় ছবিটি অনেক ভালো হলেও এর বাজেট কখনওই ৪০০০ কোটি টাকা হতে পারে না। সমালোচকদের মতে, শুধুমাত্র খবরের শিরোনামে থাকার জন্যই এমন ভিত্তিহীন দাবি করা হয়েছে। আবার অনেকেই এস. এস. রাজামৌলির ‘বাহুবলী’-র সঙ্গে এই ছবির তুলনা করছেন। ফলে ট্রেলারটি ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের প্রতিক্রিয়াই পেয়েছে।

শুভমুক্তি ও আন্তর্জাতিক আলোচনা(Ramayan Trailer 2026)

আগামী ৮ নভেম্বর, দীপাবলির শুভদিনে ‘রামায়ণ’-এর প্রথম ভাগ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ভাগটি আগামী বছরের দীপাবলিতেই মুক্তি পেতে পারে বলে জোর জল্পনা চলছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Ramayan Trailer 2026
Ramayan Trailer 2026

এর পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্র সমালোচকও ট্রেলার নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন। কেউ এই ছবিকে ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন, আবার কেউ ট্রেলার দেখেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ। সামাজিকযোগাযোগ মাধ্যমেও ট্রেলার ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে। ভিএফএক্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক, চরিত্র নির্বাচন এবং পৌরাণিক কাহিনির উপস্থাপনা নিয়ে দর্শকদের মধ্যে বিস্তর মতবিনিময় চলছে।

ফিল্ম সমালোচকদের মতে(Ramayan Trailer 2026)

ছবিটির সবচেয়ে বড় শক্তি হতে পারে এর তারকাখচিত অভিনয়শিল্পীদের দল এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তির ব্যবহার। তবে একই সঙ্গে প্রত্যাশার চাপও অত্যন্ত বেশি। কারণ, ‘আদিপুরুষ’ মুক্তির সময় যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নির্মাতারা অনেক বেশি সতর্ক বলেই মনে করছেন দর্শকরা। এখন দেখার, মুক্তির পর ‘রামায়ণ’ সত্যিই কি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে পারে, নাকি প্রত্যাশার ভারেই চাপা পড়ে যায়! আপাতত ট্রেলার ঘিরে দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, আর সেই কারণেই ছবিটিকে ঘিরে আলোচনা ক্রমশ আরও জোরালো হয়ে উঠছে।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury