Shah Rukh Khan
Shah Rukh Khan

২০২৬ কে কি পাখির চোখ করছেন বলিউডের বাদশা?(SRK)

Bengal Liberty: সম্প্রতি কিছুদিন আগেই আমরা শাহরুখ খানের একটি অন্যতম বড় প্রজেক্ট “King” এর টিজার অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। ঠিক এইখানেই যদি ২০২৩ এর কথা মনে করি আমরা দেখতে পাবো যে বলিউডের বাদশা এক ঢিলে তিন পাখি মারার চেষ্টা করেছিলেন পাঠান, জাওয়ান এবং ডাঙ্কির মাধ্যমে। পাঠান এবং জওয়ান এক হাজার কোটির আকরা ক্রস করতে পারলেও, ডাঙ্কি’র ক্ষেত্রে সেটা ব্যর্থ। তারপর ২০২৪ শাহরুখ খানের হঠাৎই আবার গুমনামি রূপ এবং ২০২৫ এও আমরা তার কোনও সিনেমা রিলিজের খবর শুনতে পাইনি। তবে এবার টুইস্ট টা ঠিক এই জায়গায় যে দর্শকদের মন জয় করতে এবং থিয়েটারের সিট ভাঙতে শাহরুখ ২০২৬ এ তিনটি নতুন বড় সিনেমা নিয়ে একদম আট ঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত আমরা কিং খানের গুমনামি রূপ দেখেছিলাম। তারপরে যা ঘটেছিল তা কিন্তু সমস্ত হেটার্সদেরকে চুপ করানোর জন্য যথেষ্ট। সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলছে ২০২৬ এ।

Shah Rukh Khan
Shah Rukh Khan

 

একের পর এক বড় ধামাকা (SRK)

সর্বপ্রথম আসছে চলেছে শাহরুখ খানের “King”, তারপরই ২০২৬-এর মাঝামাঝি সময় আসতে চলেছে পাঠান টু। জানা গেছে, শাহরুখ খান বলিউডের অন্যতম একটি বিখ্যাত ইউনিভার্স “MHCU” অর্থাৎ “Maddok Horror Cinematic Universe” এর সাথেও একটি সিনেমা আনতে চলেছেন। তবে সূত্র মারফত আরও খবর মিলেছে যে, ২০২৬-এ শাহরুখ বনাম সালমান অর্থাৎ টাইগার ভার্সেস পাঠান আমরা দেখতে পারি। তবে ওয়ার ২ এর ফ্লপ হওয়ার পর মেকার্সরা বড় প্রজেক্টের রিস্ক নিতে একটু হলেও ভীত।

দেখা যাক, ২০২৬ বলিউডের বাদশার জন্য কতটা কার্যকর ভূমিকা পালন করে? সময়ের অপেক্ষা…

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury