Abhishek Attacked ECI
Abhishek Attacked ECI

ভোটার তালিকা ঘিরে বিস্ফোরক অভিযোগ অভিষেকের, (Abhishek Attacked ECI) পাল্টা ‘স্বচ্ছতার’ দাবি অমিত মালব্যের

Bengal Liberty Desk, ১৭ ফেব্রুয়ারি, কলকাতা: নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Attacked ECI)। পাল্টা তৃণমূলের অভিযোগের ব্যাখ্যা দিয়ে কটাক্ষ করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। অভিষেকের দাবি, নির্বাচন কমিশন (Election Commission of India) সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অমান্য করে মাইক্রো অবজার্ভারদের (Micro Observers) মাধ্যমে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। অভিযোগের সপক্ষে তিনি কমিশনের অভ্যন্তরীণ একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে আনেন (Abhishek Attacked ECI)।

অভিষেকের অভিযোগ (Abhishek Attacked ECI)

অভিষেকের বক্তব্য, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে মাইক্রো অবজার্ভারদের ভূমিকা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে সীমাবদ্ধ থাকবে, প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁদের নেই। অথচ এক বিশেষ রোল অবজার্ভার সি. মুরুগন (Roll Observer C. Murugan) হোয়াটসঅ্যাপ গ্রুপে জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ করেন অভিষেক (Abhishek Attacked ECI)। তৃণমূল সর্বভারতীয় সম্পাদকের দাবি, আইনি ও নথিভিত্তিক প্রক্রিয়ার বদলে হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশ জারি করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রবণতা বাড়ানো হচ্ছে। এছাড়াও রোল অবজার্ভারদের লগইন শংসাপত্র কলকাতার একটি কেন্দ্রীয় স্থান থেকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ‘স্বাধীন ভাবে তদন্ত করা হলে লগইন ডিভাইসের টাওয়ার লোকেশন ও আইপি ঠিকানা সংশ্লিষ্ট রোল অবজার্ভারের প্রকৃত অবস্থানের সঙ্গে মিলবে না (Abhishek Attacked ECI)।’

আরও পড়ুন (Abhishek Attacked ECI)-

‘ডিমোশনকে প্রমোশন?’ মমতার মন্তব্যে তোপ অমিত মালব্যর, (AERO Suspension Controversy) কমিশনের ক্ষমতা খর্বের অভিযোগে তীব্র রাজনৈতিক সংঘাত

Bengali Worker Murdered in Pune: পরিযায়ী শ্রমিকের মৃত্যু পুনেতে, পাশে থাকার আশ্বাস অভিষেকের

যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Attacked ECI) বক্তব্য প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দল। শাসক দলের এই অভিযোগের কঠোর সমালোচনা করেছেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)

অমিত মালব্যের এক্স পোস্ট (Abhishek Attacked ECI)

অমিত মালব্য (Amit Malviya) নির্বাচন কমিশন সংক্রান্ত বিতর্ক প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে লেখেন, দক্ষিণ ২৪ পরগনার রোল অবজার্ভার সি. মুরুগন যা বলেছেন, তা সুপ্রিম কোর্টের (Supreme Court) পূর্বনির্ধারিত নির্দেশেরই পুনরুল্লেখ, নতুন কোনও গাইডলাইন নয়। প্রশাসনিক কারণে কিছু মাইক্রো অবজার্ভার কলকাতার সরকারি ভবনে কাজ করছেন বলেও তিনি জানান। তাঁর দাবি, ভোটার তালিকা সংশোধনে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, এর ফলে কিছু মহল অস্বস্তিতে পড়েছে (Abhishek Attacked ECI)।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury