Amit Shah at Bankura
Amit Shah at Bankura

Amit Shah at Bankura : ‘রাষ্ট্রপতিকে অপমানের বদলা চাই’, বাঁকুড়ার থেকে আরও একবার মমতাকে হুঙ্কার শাহের!

Bengal Liberty, ১১ এপ্রিল :

ওন্দার রামসাগর ফিশারি ময়দানের আকাশ-বাতাসে তখন শুধুই গেরুয়া আবির আর জয়ধ্বনি (Amit Shah at Bankura)। শনিবার হাজার হাজার মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঞ্চে উঠলেন, তখন তুমুল করতালিতে ফেটে পড়ল গোটা ময়দান। আর সেই মঞ্চ থেকেই জনজাতির ভাবাবেগকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে কার্যত কাঁপন ধরানো আক্রমণ শানালেন তিনি। বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমরনাথ শাখার সমর্থনে আয়োজিত এই জনসভায় প্রধান বক্তা ছিলেন অমিত শাহ। এদিন বাঁকুড়ায় তাঁর জোড়া জনসভা ছিল। প্রথম সভা থেকেই তিনি নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিশেষ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কেন্দ্র করে তৃণমূল নেত্রীর পুরনো মন্তব্যকে হাতিয়ার করে জনজাতি আবেগে সুর চড়ান শাহ (Amit Shah at Bankura)।

Amit Shah at Bankura
Amit Shah at Bankura

হাতিয়ার ‘রাষ্ট্রপতির অপমান’ (Amit Shah at Bankura)

মঞ্চ থেকে সরাসরি তৃণমূল ও কংগ্রেসকে আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মমতা বা কংগ্রেস-এরা কেউ কোনোদিন জনজাতির কাউকে রাষ্ট্রপতি করেনি। স্বাধীনতার ৭৫ বছর পর নরেন্দ্র মোদিজি সাঁওতাল জনজাতির বোন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করে তাঁদের প্রকৃত সম্মান দিয়েছেন।” এরপরই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে তিনি অভিযোগ করেন, “দ্রৌপদীজি যখন এখানে জনজাতিদের সঙ্গে দেখা করতে এসেছিলেন, মমতাদিদি তখন তাঁর অপমান করেছেন। তাঁরা সহ্য করতে পারেন না যে এক গরিব জনজাতির মেয়ে আজ দেশের রাষ্ট্রপতি পদে বসেছেন।”

Amit Shah at Bankura
Amit Shah at Bankura

বাক্সে বদলার ডাক (Amit Shah at Bankura)

বাঁকুড়ার জনজাতি অধ্যুষিত এলাকার ভোটারদের উদ্দেশ্যে শাহের কড়া বার্তা, “এই নির্বাচনে জনজাতির মেয়ে দ্রৌপদী মুর্মুর অপমানের বদলা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নিতে হবে।” পাশাপাশি রাজ্য সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “আপনি যা-ই করুন মমতাদিদি, আমরা জনজাতিদের উন্নয়ন করবই। কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না।”


বাঁকুড়ার জনজাতি বেল্টে স্বরাষ্ট্রমন্ত্রীর এই আক্রমণ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আসন্ন নির্বাচনের লড়াইয়ে এই জনজাতি ভোটব্যাঙ্কই যে নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর এদিনের বক্তৃতা থেকেই স্পষ্ট হয়ে গেল।

আরও পড়ুন :

Narendra Modi Jangipur : ভাইরাল ভিডিওতে তুঙ্গে জল্পনা, জঙ্গিপুরের মঞ্চে এআই ভিডিও নিয়ে পাল্টা বার্তা মোদির। নাম না নিয়েই কি হুমায়ুন প্রসঙ্গে জবাব দিলেন মোদি?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury