Narendra Modi Jangipur
Bengal Liberty, ১১ এপ্রিল :
মুর্শিদাবাদের নেতা হুমায়ুনের ভাইরাল ভিডিও নিয়ে যখন তুঙ্গে চর্চা, ঠিক সেই সময় মুর্শিদাবাদের মঞ্চ থেকেই এআই প্রসঙ্গ শোনা গেল প্রধানমন্ত্রীর বক্তব্যে (Narendra Modi Jangipur)। নাম না করেই কি হুমায়ুন প্রসঙ্গের উত্তর দিয়ে গেলেন প্রধানমন্ত্রী? ভোটের লড়াই যত তীব্র হচ্ছে, ততই বাংলার মাটিতে ঝড় তুলতে কোমর বেঁধে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির হেভি ওয়েট নেতারা। শনিবার একদিনে তিন-তিনটি জেলায় সভা করে কার্যত শক্তি প্রদর্শনে নামলেন প্রধানমন্ত্রী। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে শুরু করে মুর্শিদাবাদের জঙ্গিপুর,প্রতিটি মঞ্চ থেকেই শাসক শিবিরকে কড়া বার্তা ছুড়ে দিয়েছেন মোদী। এদিনের শেষ সভা দক্ষিণ দিনাজপুরে করবেন। তবে, শাসক শিবিরকে কটাক্ষের মাঝেই এআই ভিডিওর প্রসঙ্গ শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে। রাজনৈতিক মহলের মতে কোনোভাবে হুমায়ুন কবীরের ভিডিও জল্পনায় আরও উস্কে গেলেন প্রধানমন্ত্রী (Narendra Modi Jangipur)?

কী বললেন প্রধানমন্ত্রী? (Narendra Modi Jangipur)
মুর্শিদাবাদের নেতা হুমায়ুন কবীরের বিরুদ্ধে একটি ভিডিও প্রকাশ করে বিজেপির সঙ্গে তাঁর গোপন আঁতাঁতের অভিযোগ তুলেছে তৃণমূল। এই প্রেক্ষাপটেই শনিবার জঙ্গিপুরের সভামঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূলকে কড়া আক্রমণ করেন। তিনি বলেন, “ভোট যত এগোচ্ছে, তৃণমূল তাদের পরাজয় স্পষ্ট দেখতে পাচ্ছে। সেই কারণেই এআই ব্যবহার করে ভুয়ো ভিডিও বানিয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। অসম ও পুদুচেরীতেও একই কৌশল নেওয়া হয়েছিল।” পাশাপাশি তিনি সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, “এইসব বিভ্রান্তিতে পা দেবেন না। দলে দলে ভোট দিতে বেরোন এবং বিজেপিকে জয়ী করুন।” যদিও মোদি সরাসরি হুমায়ুন কবীরের নাম উল্লেখ করেননি, তবে তাঁর বক্তব্য এই ঘটনাকেই ঘিরে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সংকল্পপাত্র প্রকাশের পর অমিত শাহ ভিডিও প্রসঙ্গে কী বলেছিলেন? (Narendra Modi Jangipur)
শুক্রবার কলকাতায় অমিত শাহকেও এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, যে দল পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ বানানোর কথা বলে, তাদের সঙ্গে কখনওই হাত মেলাবে না বিজেপি। পাশাপশি তিনি এই ভাইরাল ভিডিওকে কার্যত গুরুত্বহীন বলে উড়িয়ে দেন অমিত শাহ। তাঁর স্পষ্ট মন্তব্য, হুমায়ুন কবীর এবং বিজেপির মধ্যে সম্পর্ক উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মতো, সম্পূর্ণ বিপরীতমুখী। শা বলেন, “বিরোধী আসনে আরও কুড়ি বছর বসে থাকতেও রাজি আছি, কিন্তু এমন কোনও ব্যক্তির সঙ্গে বিজেপি কখনও হাত মেলাবে না।”
Modi at Murshidabad: মুর্শিদাবাদে কী বার্তা নরেন্দ্র মোদির? | | West Bengal Election 2026 | Modi at Bengal | Narendra Modi@narendramodi #NarendraModi #westbengalelection2026 #WestBengalElection #electionnews #BengalLiberty pic.twitter.com/dg69MHf0R0
— Bengal Liberty (@bengalliberty1) April 11, 2026
এদিন তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন। কটাক্ষ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এআই ব্যবহার করে এমন ২ হাজার ভিডিও বানাতে পারেন।” উল্লেখযোগ্যভাবে, হুমায়ুন কবীর যে ভিডিওটিকে ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি বলে দাবি করেছিলেন, সেই যুক্তিকেই কার্যত সমর্থন করেছেন শাহ।
