CM Mamata Banerjee
Bengal Liberty, ১১ এপ্রিল :
জঙ্গলমহলে ক্রমশ চওড়া হচ্ছে পদ্ম-শিবিরের জমি (CM Mamata Banerjee)। লোকসভা থেকে শুরু করে পঞ্চায়েত, গেরুয়া ঝড়ের দাপটে এই অঞ্চলে শাসকদলের পায়ের তলার মাটি যে আলগা হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। আর নিজের জমি শক্ত করতে এবার আজ, শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে উন্নয়নের কথা বলার পাশাপাশি কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং নিজের পুরোনো সতীর্থদের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি (CM Mamata Banerjee)।

উন্নয়নের দাবিতে আত্মরক্ষার সুর (CM Mamata Banerjee)
এদিন সভার শুরুতেই জঙ্গলমহলের অতীত পরিস্থিতির কথা তুলে ধরেন মমতা। একসময়ের রক্তাক্ত জঙ্গলমহলে এখন শান্তি ফিরেছে দাবি করে তিনি বলেন, “মানুষ বেরোতে পারত না, খেতে পারত না। আজ কিন্তু আমূল পরিবর্তন হয়েছে।” তবে এই শান্তির কৃতিত্ব যে কোনোভাবেই কেন্দ্রের নয়, তা বোঝাতে তড়িঘড়ি তিনি যোগ করেন, “এটা সেন্ট্রাল গভর্মেন্টের দয়ায় নয়।” বক্তব্যের মাঝপথে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন ডিলিমিটেশন বিল এবং ইউনিফর্ম সিভিল কোড নিয়ে। মমতার দাবি, ভোট চলাকালীন এই বিল নিয়ে আসার একমাত্র লক্ষ্য হল বাংলাকে টুকরো টুকরো করা। মোদি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “একটাই বিজেপি, একটাই নীতি— এটা আসলে সর্বধর্মের সর্বনাশ।”

‘ভ্যানিশ মেশিন’ ইস্যুতে বিস্ফোরক মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)
মুখ্যমন্ত্রী অত্যন্ত বিস্ফোরক অভিযোগ তোলেন তাঁর পুরোনো সতীর্থদের বিরুদ্ধে। তিনি দাবি করেন, “আমাদের লড়াই বিজেপির সঙ্গে নয়, বিজেপির ভ্যানিশ মেশিনের সঙ্গে।” তাঁর অভিযোগ, কিছু ‘গদ্দার’ তাঁর নামে মিথ্যা এফিডেভিট জমা দিয়ে তাঁর মনোনয়ন বাতিল করার চেষ্টা করেছিল। পাশাপাশি তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় থাকলে দেশে কখনও ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ নির্বাচন সম্ভব নয়।
সাধুদের ওপর আক্রমণের অভিযোগ | West Bengal Election 2026 | Bengal Libery#Bhowanipur #WestBengalNews #westbengalelection2026 #electionnews #BengalLiberty pic.twitter.com/ZCRt3j5k7C
— Bengal Liberty (@bengalliberty1) April 10, 2026
আদিবাসী ভোটে নজর তৃণমূল নেত্রীর (CM Mamata Banerjee)
আদিবাসী ভোটব্যাঙ্ককে ধরে রাখতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে তাঁর নিয়মিত অংশগ্রহণের কথা স্মরণ করিয়ে দেন। আদিবাসীদের জমির অধিকার রক্ষা এবং জঙ্গলমহলের উন্নয়ন অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন, “দিল্লি বাংলাকে টার্গেট করেছে, আর আমাদের টার্গেট এখন দিল্লি।” বুলডোজার রাজনীতির বিরুদ্ধে সরব হয়ে তিনি কেন্দ্রের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ডাকও দেন এই সভা থেকে।
