Amit Shah Chargesheet
Amit Shah Chargesheet

Amit Shah Chargesheet: চার্জশিটের মাধ্যমে দুর্নীতি ও তোষণের বিরুদ্ধে হুঙ্কার বিজেপির! নিউটাউন থেকে তৃণমূলের ১৫ বছরের শাসনের ‘ময়নাতদন্ত’ শাহের

Bengal Liberty Desk, ২৮ মার্চ, কলকাতা: নির্বাচনের মুখে চৈত্রের মাঝামাঝি সময়ে বঙ্গে নতুন করে উত্তাপ ছড়াল বিজেপি। গতকাল, শুক্রবার গভীর রাতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ, শনিবার নিউ টাউনের হোটেল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘জনতার চার্জশিট’ প্রকাশ করে কার্যত মমতা সরকারের ১৫ বছরের শাসনকে কাঠগড়ায় তুললেন। একের পর এক দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং রাজনৈতিক সহিংসতার অভিযোগ তুলে তিনি স্পষ্ট বার্তা দিলেন- এবারের লড়াই শুধু ভোটের নয়, জবাবদিহির। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “ভোট এলেই উনি ভিকটিম কার্ড খেলেন। এখন এসব ভিকটিম কার্ডের খেলা মানুষ বুঝে গিয়েছে।”

উন্নয়নের লড়াইয়ে নামার আহ্বান (Amit Shah Chargesheet)

Amit Shah Chargesheet
Amit Shah Chargesheet

অমিত শাহ তাঁর বক্তব্যে দাবি করেন, গত ১৫ বছরে বাংলায় কেবল ভয়, দুর্নীতি এবং মিথ্যাচারের রাজনীতি চলেছে। তিনি প্রশ্ন তোলেন, “বাংলার জনতা কি ভয়ের পরিবেশে বাঁচবে নাকি বিজেপিকে বেছে নেবে?” তাঁর মতে, তৃণমূলকে ভোট দেওয়া মানে ফের একবার অরাজকতাকে আমন্ত্রণ জানানো। অসমের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে বিজেপি সরকার আসার পর ঘুষ নেওয়া বন্ধ হয়েছে এবং নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে।

নারী সুরক্ষা ও তোষণ নীতির সমালোচনা (Amit Shah Chargesheet)

রাজ্যের নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বাংলায় নারীরা সুরক্ষিত নন।” উদাহরণ স্বরূপ কামদুনি থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিবাদীদের মাওবাদী তকমা দেওয়া হচ্ছে। এছাড়াও, পাঠ্যপুস্তকে জোর করে উর্দু ঢোকানো এবং অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়ার মতো তোষণ নীতির কড়া সমালোচনা করেন তিনি। শিলিগুড়ি করিডোর দিয়ে বহিরাগতদের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সীমান্তে ৬০০ কিমি বেড়া দেওয়ার প্রতিশ্রুতি দেন।

আর্থিক দুর্নীতির অভিযোগ (Amit Shah Chargesheet)

Amit Shah Chargesheet
Amit Shah Chargesheet

আমফান থেকে রেশন- সব ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ তুলে শাহ বলেন, “তৃণমূল আমলে কাটমানি নেওয়া একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।” শিল্প রাজ্য ছেড়ে চলে যাচ্ছে এবং যুবকদের কাজের সুযোগ নেই। তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে বিনামূল্যে চিকিৎসা ও বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি সুনিশ্চিত করা হবে। উত্তরবঙ্গের বঞ্চনা দূর করে সেখানে শিল্প ও স্বাস্থ্যের উন্নতি করা হবে।

নির্বাচন কমিশন ও নিরাপত্তা প্রসঙ্গে অমিত শাহের বক্তব্য (Amit Shah Chargesheet)

রাজ্যের পুলিশ ও প্রশাসনের একাংশ তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করছে বলে তোপ দাগেন শাহ। তিনি বলেন, “নির্বাচন কমিশন অফিসারদের বদলি করায় এবার হিংসা কিছুটা কম হয়েছে। তবে যারা বিজেপি কর্মীদের খুনের সঙ্গে জড়িত, তাদের পাতাল থেকে হলেও খুঁজে বের করা হবে।”

আরও পড়ুন-

Amit Shah: কয়েকঘণ্টার বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, ‘চার্জশিট’ ঘিরে বিজেপির তৎপরতায় ক্রমশ বাড়ছে নির্বাচনী উত্তাপ

পরিশেষে, ডাবল ইঞ্জিন সরকারের সুফল তুলে ধরে তিনি দাবি করেন- ছাব্বিশে বাংলাতেও বিপুল জনসমর্থন নিয়ে বিজেপি সরকার গড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভিকটিম কার্ড’ রাজনীতিকে কটাক্ষ করে তিনি বলেন, “দিদি, আপনার ইগো আর বেশিদিন চলবে না, বাংলার মানুষ সব বুঝে গেছেন।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury