July Uprising
July Uprising

Bangladesh General Election 2026: আগামীকাল সকাল সাড়ে ৭টা থেকে শুরু বাংলাদেশে ভোটগ্রহণ! দেখেনিন এক নজরে

Bengal Liberty, Kolkata:

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচন। প্রচারপর্ব শেষ হওয়ার পর ১২ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হবে। এবার ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট নেওয়া হবে বলে জানা গেছে। প্রায় দেড় বছর ধরে এই নির্বাচনের অপেক্ষায় ছিলেন দেশের সাড়ে ১২ কোটিরও বেশি বাংলাদেশ নাগরিক।

নির্বাচনের সময়সূচি ও বিশেষ ভোটপ্রক্রিয়া (Bangladesh General Election 2026)

সাধারণ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংশোধন আন্দোলনের সময় গঠিত জাতীয় সনদ নিয়েও ভোট দেবেন ভোটাররা। নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ভোট গণনা শুরু হবে।

Bangladesh General Election 2026
Bangladesh General Election 2026

প্রার্থী ও রাজনৈতিক অংশগ্রহণ (Bangladesh General Election 2026)

এই নির্বাচনে ২০০০-এর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে মাত্র ৭৮ জন মহিলা প্রার্থী। মোট ৬০টি নথিভুক্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। উল্লেখযোগ্যভাবে, দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লিগ এই নির্বাচনে অংশগ্রহণ করছে না।

Bangladesh General Election 2026
Bangladesh General Election 2026

ভোটার পরিসংখ্যান (Bangladesh General Election 2026)

এই নির্বাচনে প্রায় ৬ কোটি ৪৮ হাজার পুরুষ এবং প্রায় ৬ কোটি ২৮ লক্ষ মহিলা ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং তাঁদের ভোটেই নির্ধারিত হবে দেশের পরবর্তী শাসনব্যবস্থা।

 

ভোটকেন্দ্র ও পর্যবেক্ষণ ব্যবস্থা (Bangladesh General Election 2026)

সারা দেশে মোট ৪২,৬৫৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণ ও গণনা পর্যবেক্ষণের জন্য প্রায় ৪৫ হাজার পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এছাড়াও নির্বাচন ঘিরে সারা দেশে বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে। দু-চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি নজরদারি থাকবে। এছাড়াও নির্বাচন পরিচালনার জন্য ৭০ জন রিটার্নিং অফিসার, ১০০০ সহকারী রিটার্নিং অফিসার, ৩ লক্ষ ৫০ হাজারের বেশি প্রিসাইডিং অফিসার এবং আড়াই লক্ষের বেশি সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগ করা হয়েছে। এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সহ প্রায় পাঁচ লক্ষ নির্বাচনী কর্মী মোতায়েন করা হয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury