BJP Parivartan Yatra West Bengal
BJP Parivartan Yatra West Bengal

BJP Parivartan Yatra West Bengal: পরিবর্তনের বার্তা নিয়ে পথে বিজেপি, ‘পরিবর্তন যাত্রা’র শেষ মঞ্চ ব্রিগেড, আসছেন নরেন্দ্র মোদি

Bengal Liberty, Kolkata

পরিবর্তনের লক্ষ্যে বিজেপির পরিবর্তন যাত্রা(BJP Parivartan Yatra West Bengal) । বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই দরজায় কড়া নাড়তে শুরু করেছে। নির্বাচনের প্রাক্কালে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং রাজনৈতিক বার্তা রাজ্যের প্রতিটি কোণায় পৌঁছে দিতেই বিজেপির পরিকল্পনা ‘পরিবর্তন যাত্রা’ – এর। তার সাথেই পরিকল্পনার শেষ লগ্নে বিশেষ চমকের ঘোষণা করল গেরুয়া শিবির। এই কর্মসূচির শেষ পর্বে ১৫ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে পোস্টার প্রকাশ করে এমনটাই ঘোষণা করেছে রাজ্য বিজেপি। প্রধানমন্ত্রীর পাশাপাশি একাধিক হেভিওয়েট নেতাদের উপস্থিতির মাধ্যমে নিজেদের জোটবদ্ধতা দেখাতে মরিয়া গেরুয়া গড়। শাসক দলকে চাপে রাখার চেষ্টা? প্রশ্ন রাজনৈতিক মহলের।

BJP Parivartan Yatra West Bengal
BJP Parivartan Yatra West Bengal

 

কেন ‘পরিবর্তন যাত্রা’? (BJP Parivartan Yatra West Bengal)

বিজেপি নেতৃত্বের মতে, রাজ্যে সংগঠনকে আরও বিস্তৃত করতে এবং মানুষের কাছে দলের রাজনৈতিক বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক বিভাগের সংখ্যা ১০ হলেও তার মধ্যে ৯টি বিভাগে এই ‘পরিবর্তন যাত্রা’ হবে। শুধু কলকাতা মহানগর বিভাগে এই যাত্রা হবে না। কারণ, গোটা কর্মসূচির সমাপ্তি পর্ব হিসেবে ব্রিগেড সমাবেশ আয়োজনের দায়িত্ব কলকাতা মহানগর বিভাগের উপরই রয়েছে। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল, ওই সভায় প্রধানমন্ত্রী যোগ দিতে পারেন কি না। অবশেষে রবিবার সেই জল্পনার অবসান ঘটিয়ে সভার দিন ঘোষণা করল বিজেপি।

BJP Parivartan Yatra West Bengal
BJP Parivartan Yatra West Bengal

 

কোথা থেকে শুরু হচ্ছে যাত্রা, কারা থাকছেন কর্মসূচিতে? (BJP Parivartan Yatra West Bengal)

রবিবার থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এই যাত্রা। চারটি জায়গা থেকে প্রথম দিনের কর্মসূচি শুরু হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর সঙ্গে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই দিনে আসানসোলের কুলটি থেকে আর একটি যাত্রার উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। সেখানে উপস্থিত থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।

BJP Parivartan Yatra West Bengal
BJP Parivartan Yatra West Bengal

 

কৃষ্ণনগর দক্ষিণে কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নড্ডা। তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপি নেতা রাহুল সিংহ। অন্যদিকে কোচবিহারের রাসমেলা মাঠের কর্মসূচিতে থাকবেন বিজেপির বর্তমান সর্ব ভারতীয় সভাপতি নিতিন নবীন। ২ মার্চ, সোমবার উত্তর দিনাজপুরের ইসলামপুরেও তাঁর সভা করার কথা রয়েছে।

 

 

 

BJP Parivartan Yatra West Bengal
BJP Parivartan Yatra West Bengal

 

একই দিনে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে কর্মসূচির সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাওড়ার আমতায় কর্মসূচির উদ্বোধনে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। বীরভূমের হাসনে যাত্রার উদ্বোধনে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। আর সন্দেশখালি থেকে আর একটি যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।

নতুনত্বের চেষ্টা বিজেপির(BJP Parivartan Yatra West Bengal)

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এবার ভিন্ন কৌশল নিয়েছে দল। পুরো সংগঠনকে মাঠে নামিয়ে জনসংযোগ বাড়াতেই শুরু হচ্ছে ‘পরিবর্তন যাত্রা’। এই যাত্রার মাধ্যমে বিজেপি রাজ্যে নিজেদের উপস্থিতি জোরালো করতে চাইছে এবং ব্রিগেডের সভাকে ঘিরে বড় রাজনৈতিক বার্তা দেওয়ার প্রস্তুতিও শুরু করেছে। বিজেপির হেভিওয়েট নেতাদের উপস্থিতি প্রমাণ করছে আসন্ন বিধানসভায় নিঃসন্দেহে ফাঁক রাখতে চাইছে না বিজেপি। পাশাপাশি নিজের জোটবদ্ধতার মাধ্যমে শাসক দলকেও চাপে রাখতে চাইছে প্রধান বিরোধী শিবির।

আরও পড়ুন :

Mamata Bhowanipore Voter List 2026: মমতার গড়ে ভোটার তালিকায় বড় ছাঁটাই! ভবানীপুরে ৪৭ হাজারের বেশি বাদ, শুভেন্দুর নন্দীগ্রামে বাদের অঙ্ক কত?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury