BJP Star Campaigner List 2026
BJP Star Campaigner List 2026

২০২৬ বঙ্গরণ (BJP Star Campaigner List 2026): কোমর বেঁধে নামছে বিজেপি, ৪০ জন হেভিওয়েট তারকা প্রচারকের তালিকা প্রকাশ

Bengal Liberty, Kolkata:

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। বাংলা দখলের লড়াইয়ে কোনো খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির (BJP Star Campaigner List 2026) । রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ তারিখে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রথম দফার প্রচারের জন্য ৪০ জন ‘স্টার ক্যাম্পেনার’ বা তারকা প্রচারকের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

BJP Star Campaigner List 2026
BJP Star Campaigner List 2026

মোদী-শাহর নেতৃত্বে হেভিওয়েট রণসজ্জা (BJP Star Campaigner List 2026)

তালিকার শীর্ষে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই রয়েছেন বিজেপির বর্তমান সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অর্থাৎ, প্রথম দফার ভোটেই বিজেপি তাদের কেন্দ্রীয় স্তরের সমস্ত হেভিওয়েট কামানের মুখ বাংলার দিকে ঘুরিয়ে দিয়েছে। তালিকায় কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এবং জেপি নাড্ডা-র মতো ওজনদার নামও বর্তমান।

Modi and Amit Shah
Modi and Amit Shah

উত্তর-পূর্ব এবং ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্ব (BJP Star Campaigner List 2026)

বাংলার নির্বাচনে হিন্দিভাষী ভোটার এবং প্রতিবেশী রাজ্যের প্রভাব কাজে লাগাতে বিজেপি নিয়ে আসছে একাধিক জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের হিমন্ত বিশ্বশর্মা, ওড়িশার মোহন চরণ মাঝি এবং ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তালিকায় গুরুত্বপূর্ণ স্থান পেয়েছেন। এছাড়া রাজস্থান ও বিহারের উপ-মুখ্যমন্ত্রীরাও এই তালিকায় রয়েছেন, যা ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি প্রতিটি জনপদ এবং ভাষাভাষী গোষ্ঠীর কাছে পৌঁছাতে মরিয়া।

BJP Star Campaigner List 2026
BJP Star Campaigner List 2026

রূপোলি পর্দার চমক এবং খেলোয়াড়দের উপস্থিতি (BJP Star Campaigner List 2026)

বাঙালির আবেগকে ছুঁতে বিজেপির তুরুপের তাস মহাগুরু মিথুন চক্রবর্তী। তাঁর পাশাপাশি বিনোদন জগতের জনপ্রিয় মুখ হেমা মালিনী, কঙ্গনা রানাওয়াত, স্মৃতি ইরানি এবং ভোজপুরি তারকা মনোজ তিওয়ারি তালিকায় রয়েছেন। তবে এবারের বড় চমক হলো প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ-এর অন্তর্ভুক্তি। খেলাধুলা এবং তারুণ্যের মিশেলে প্রচারকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করেছে বিজেপি।

Celebrities of BJP
Celebrities of BJP

বাংলার ঘরের মুখ: শুভেন্দু-সুকান্ত-দিলীপ (BJP Star Campaigner List 2026)

কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বঙ্গ বিজেপির মূল কান্ডারিরা স্বভাবতই এই তালিকায় উজ্জ্বল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার, দলের প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং শান্তনু ঠাকুর, সামীক ভট্টাচার্য, বিজন গোস্বামী-র মতো স্থানীয় নেতারা তালিকার শেষের দিকে থাকলেও তাঁরাই হবেন গ্রাউন্ড লেভেলের মূল কাণ্ডারি।

 

BJP Star Campaigner List 2026
BJP Star Campaigner List 2026

লড়াইয়ের রূপরেখা

এই তালিকায় মোট ৪০ জনের নাম রয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ এবং সেলিব্রিটিরা শামিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি এই তালিকার মাধ্যমে পরিষ্কার বার্তা দিতে চেয়েছে যে, তারা কেবল দিল্লি থেকে নয়, বরং সর্বশক্তি দিয়ে বাংলার নির্বাচনে ঝাঁপাতে প্রস্তুত। উন্নয়ন, সুরক্ষা এবং পরিবর্তনের স্লোগান নিয়ে এই হেভিওয়েট নেতারা আগামী কয়েক সপ্তাহ বাংলার জেলা থেকে জেলায় জনসভা ও রোড শো করবেন।

“বিজেপি মানেই বহিরাগত”: তৃণমূলের আক্রমণ (BJP Star Campaigner List 2026)

তৃণমূল শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিজেপি নামের শুরুতেই যে ‘ব’ অক্ষরটি আছে, তার আসল অর্থ হলো— ‘বহিরাগত’। ঘাসফুল শিবিরের বক্তব্য, একটি দল বাংলায় নির্বাচন লড়ছে, অথচ তাদের তারকা প্রচারকদের তালিকায় ৩০ শতাংশেরও কম নেতা এই রাজ্যের মাটির সন্তান। বাকি অধিকাংশ নেতাই ভিন রাজ্য থেকে আমদানি করা। তৃণমূলের ভাষায়, “পুরো সার্কাসটা চালানোর জন্য তাদের বাইরে থেকে লোক ভাড়া করে আনতে হচ্ছে। বাংলার মানুষের ওপর এদের কোনো ভরসা নেই।”

TMC Countered BJP
TMC Countered BJP

 

নিজ দলেই ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ বাঙালি নেতারা?

তালের এই বৈষম্য নিয়ে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ বা ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নামের অনেক নিচে স্থান পেয়েছেন বাংলার ঘরের নেতারা।
তৃণমূলের দাবি, ভিন রাজ্য থেকে আসা নেতাদের নিচে বাংলার ভূমিপুত্রদের নাম রাখা প্রমাণ করে যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বাংলার নেতাদের যোগ্য বলে মনে করে না।

আরও পড়ুন:

FIR Against Ratna Chatterjee: বেহালা পশ্চিমে অশান্তি, হামলার অভিযোগে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury