Jahangir Khan
Jahangir Khan

Falta violence: ফলতায় জাহাঙ্গীর বাহিনীর তাণ্ডব! বিজেপি করার অপরাধে মারধরের অভিযোগ, ঘটনাস্থলে ‘সিঙ্ঘম’ পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা

Bengal Liberty, ১ মে:

ভোট মিটলেও উত্তাপ কমছে না দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা এলাকায়। আবারও অশান্তির ছবি সামনে এল হাশিমনগর থেকে। বিজেপি কর্মীদের উপর মারধরের অভিযোগ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়, যার জেরে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। Falta violence

Falta violence
Falta violence

বিজেপি সমর্থকদের মারধর জাহাঙ্গীরের গুণ্ডাবাহিনীর Falta violence

বিজেপি কর্মীদের অভিযোগ, হাশিমনগর এলাকায় তাঁদের ভোট দিতে বাধা দেওয়া হয়। প্রতিবাদ করতে গেলে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে হামলা চালানো হয় বলে দাবি তাঁদের। এতে একাধিক কর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল অঞ্চল সভাপতি ইসরাফিল সর্দার জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই।

Falta violence
Falta violence

ঘটনাস্থলে সিঙ্ঘম পুলিশ অফিসার 

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশেষ পর্যবেক্ষক আইপিএস অজয়পাল শর্মা। পাশাপাশি এলাকায় যান বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা এবং তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় ফলতা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে এবং নিরাপত্তার আশ্বাস দেয়। শেষ পর্যন্ত পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন বিজেপি কর্মীরা। তবে বিজেপির পক্ষ থেকে পুনর্নির্বাচনের দাবিও তোলা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, দ্বিতীয় দফা ভোটের পর থেকেই ফলতা এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যে যে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন করা হয়েছে, তার মধ্যে ৩২টিই ফলতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা এখনও অব্যাহত।

আরও পড়ুন : ভোট মিটতেই মুর্শিদাবাদে তৃণমূলের ‘গুন্ডারাজ’, গণনার আগে এবার সিপিএম প্রার্থীকে হুমকি তৃণমূল নেতার!

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury