CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

Falta : ফলতার ভোটের আগে শেষ মুহূর্তে শুভেন্দুর রোড শো, আবেগে ভাসলেন স্থানীয় বাসিন্দারা, হল পুষ্প বৃষ্টি

Bengal Liberty, ১৯ মে :

ফলতায় আর মাত্র ২ দিন পরই ভোট। তার আগে ফের ফলতায় পৌঁছে রোড শো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Falta)। শিবমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। তারপর দেবাংশু পণ্ডার সমর্থনে বিশাল রোড শো করলেন। রাস্তার দু’ধারে এদিন ভিড় ছিল চোখে পড়ার মতো, পুষ্পবৃষ্টি আর স্লোগানে কার্যত জনসমাবেশে পরিণত হয় প্রচার। তবে বলাই বাহুল্য সংখ্যার হিসেবে এই আসনের ফল রাজ্যের ক্ষমতার সমীকরণ না বদলালেও, বিজেপি যে নিজেদের আসন সংখ্যা বাড়াতে তৎপর তা স্পষ্ট। নিজেদের লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, ফলতার প্রচারে শুভেন্দুর ধারাবাহিক উপস্থিতি সেই ইঙ্গিতই স্পষ্ট করেছে (Falta)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

শেষ দিনে ফলতায় নজরকাড়া ভিড় (Falta)

মঙ্গলবার সকালে ফলতার একটি শিবমন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন মুখ্যমন্ত্রী। এরপর বঙ্গনগর ২ পঞ্চায়েতের হাসিমনগর সংলগ্ন কালীতলা মাঠ থেকে শুরু হয় তাঁর রোড শো। সাধারণ মানুষের বিপুল ভিড়ের কারণে বারবার থমকে যায় মিছিলের গতি। রাস্তার ধারে দাঁড়িয়ে মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রীকে, অনেক জায়গায় হয় পুষ্পবৃষ্টিও। পাল্টা শুভেন্দুও হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন। রোড শোয়ের পর নিহত বিজেপি কর্মী স্বপন মণ্ডলের বাড়িতে গিয়ে মধ্যাহ্নভোজ করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। ২০২১ সালের নির্বাচন পরবর্তী হিংসার সময়ে স্বপনের মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক তরজা চলছে। তারই মধ্যে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দুর মধ্যাহ্নভোজ নিঃসন্দেহে নজর কাড়বে ফলতাবাসীর।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

নজরে ২১-মের ভোট (Falta)

ফলতা উপনির্বাচন ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর চরমে পৌঁছেছে। বিশেষ করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পর্যবেক্ষক অজয়পাল শর্মা এবং তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের মধ্যে পরোক্ষ সংঘাতের জল্পনা ভোটের গুরুত্ব আরও বাড়িয়েছে। এর আগেও শনিবার ফলতায় জনসভা করে তৃণমূল প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন শুভেন্দু।

উল্লেখ্য, প্রথম দফার ভোটের পর বিরোধীদের অভিযোগ ছিল, একাধিক বুথে অবাধ ও সুষ্ঠু ভোট হয়নি। পরিস্থিতি খতিয়ে দেখে নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। আগামী ২১ মে ফলতায় পুনরায় ভোটগ্রহণ হবে এবং ২৪ মে গণনা। এখন দেখার, প্রচারের শেষ লগ্নে শুভেন্দুর এই শক্তি প্রদর্শন ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে।

আরও পড়ুন :

Jahangir Khan : “ভোটের পর ব্যবস্থা নেওয়া হবে” মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারির কয়েকঘণ্টার মধ্যেই জুজুধান জাহাঙ্গির! গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ ফলতার তৃণমূল প্রার্থী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury