Howrah nomination clash
Howrah nomination clash

Howrah nomination clash : হাওড়ায় মনোনয়ন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জড়াল তৃণমূল ও বাম সমর্থকরা

Bengal Liberty, ৬ এপ্রিল :

শহর থেকে জেলা দিকে দিকে মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। এবার ঘটনাস্থল হাওড়া (Howrah nomination clash)। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে জেলাশাসকের দপ্তর চত্বর দিনভর পরিণত হয় সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে। বাম সমর্থকদের মিছিল আটকে দেয় পুলিশ, আর সেই মুহূর্তেই ডিএম অফিসের সামনে শুরু হয় তীব্র স্লোগানবাজি। তৃণমূলের বিরুদ্ধে ‘চোর’ স্লোগান তোলাকে ঘিরে উত্তেজনা দ্রুত চরমে পৌঁছয়। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেও কটূক্তি করা হয়, যা পরিস্থিতিকে আরও উসকে দেয় (Howrah nomination clash)।

Howrah nomination clash
Howrah nomination clash

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে (Howrah nomination clash)

এরপরই বচসা গড়ায় সরাসরি সংঘর্ষে। দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতির অভিযোগ ওঠে। তৃণমূল সমর্থকদের দাবি, বাম কর্মীরা তাঁদের উপর চড়াও হন এবং মহিলা সমর্থকদেরও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। দিনভর টানটান উত্তেজনা ও দফায় দফায় সংঘর্ষে কার্যত থমথমে ছিল জেলাশাসকের দপ্তর সংলগ্ন এলাকা।

 

Howrah nomination clash
Howrah nomination clash

মুখোমুখি অভিযোগ ও পাল্টা অভিযোগ (Howrah nomination clash)

ডোমজুড়ের তৃণমূল প্রার্থী তাপস মাইতির অনুগামী পূর্ণিমা আইচের অভিযোগ, “সিপিএমের লোকেরা আমাদের ‘চোর চোর’ বলে স্লোগান দিচ্ছিল। প্রতিবাদ করতে গেলে তেড়ে আসে এবং ধাক্কা মেরে সরিয়ে দেয়।” একই সুর শোনা যায় বাঁকড়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ আব্দুল সালামের কথাতেও। তাঁর দাবি, “আমাদের দেখে অকারণে স্লোগান দিতে শুরু করে ওরা। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েও কটূক্তি করা হচ্ছিল। এগিয়ে যেতেই আমাদের উপর চড়াও হয়।”


এই অভিযোগ ঘিরেই হাওড়া জেলাশাসকের দপ্তরের সামনে দু’পক্ষের মধ্যে তুমুল বচসা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সামনেই উত্তেজনা চরমে ওঠে। যদিও গোটা ঘটনাকে গুরুত্বহীন করে হাওড়া সিটি পুলিশের দাবি, মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে এবং মনোনয়ন কেন্দ্রের ভিতরে পাঁচজনের বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

আরও পড়ুন :

Papiya Adhikari : আলিপুরে মনোনয়ন ঘিরে উত্তেজনা, বিজেপির অভিযোগ- পুলিশের ‘শাসকঘেঁষা’ ভূমিকায় বাধা মিছিলে

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury