Humayun Kabir's claim
Humayun Kabir's claim

Humayun Kabir’s claim : হুমায়ুন কবীরকে খুনের ছক? সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা! বিস্ফোরক মন্তব্য করলেন JUP প্রতিষ্ঠাতা

Bengal Liberty Desk :

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি রিপোর্ট অনুযায়ী খবর, তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির (Janata Unnayan Party) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরকে (Humayun Kabir’s claim) হত্যার চেষ্টা করা হচ্ছে। হুমায়ুন কবীর স্বয়ং অভিযোগ করেন, তাঁকে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করা হয়েছে। কখনও গাড়ি চাপা দিয়ে, কখনও ভাড়াটে খুনি দিয়ে হত্যার পরিকল্পনা চলছে বলেও অভিযোগ করেন তিনি। এই ষড়যন্ত্রে রাজ্য সরকারের প্রশাসন ও রাজ্য পুলিশের একাংশ সরাসরি যুক্ত বলেও বিস্ফোরক মন্তব্য করেন হুমায়ুন কবীর (Humayun Kabir’s claim)।

জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতার অভিযোগ, মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে ‘বিশেষ ভাবে সরকারের তাবেদারি করার জন্য’ নিয়ে যাওয়া হয়েছে(Humayun Kabir’s claim)। শাসক দল রাজনৈতিক ভাবে তাঁর সঙ্গে মোকাবিলা করতে পারছে না বলেই তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি তাঁর। এপ্রঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যত খুশি ষড়যন্ত্র করুক। আমরা রাস্তায় নামলে বুঝতে পারবে মুর্শিদাবাদ আর অন্য জেলার পার্থক্য কী।”

Humayun Kabir's claim
Humayun Kabir’s claim

একাধিক বিষয়ে মুখ খুললেন হুমায়ুন (Humayun Kabir’s claim)

শাসক দল প্রসঙ্গে একের পর এক অভিযোগ তোলেন হুমায়ুন কবীর(Humayun Kabir’s claim)। তাঁর দাবি, তৃণমূল থেকে বেরিয়ে আসার পর তিনি শাসক দলের ‘গলার কাঁটা’ হয়ে উঠেছেন। তাই তাঁদের ‘সুখভোগের সময় শেষ’ হয়ে গিয়েছে বলেই এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে শাসক দল। ভরতপুরের তৃণমূল বিধায়ক থাকাকালীন দলীয় কর্মীদের হাতেই তাঁকে অপদস্ত হতে হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

হত্যার ষড়যন্ত্রে কারা যুক্ত, সেই প্রসঙ্গে আরও বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন কবীর(Humayun Kabir’s claim)। তাঁর দাবি, এই ষড়যন্ত্রের সঙ্গে মুসলিম সম্প্রদায়েরই একটি অংশ যুক্ত। তিনি বলেন, “মুসলিম মুসলিমের জন্য ক্ষতিকারক। মুসলিমদেরই একটি অংশকে আমার পিছনে লাগানো হচ্ছে।”

 

*”পাপ বাপকেও ছাড়ে না”-হুমায়ুন (Humayun Kabir’s claim)

তবে এসবের মধ্যেও উপরওয়ালার প্রতি বিশ্বাস রেখেছেন ভরতপুরের প্রাক্তন বিধায়ক। হত্যার পরিকল্পনার কথা জেনেও উপরওয়ালার উপর আস্থা রেখেছেন হুমায়ুন কবির। তাঁর কথায়, “আমি উপরওয়ালায় বিশ্বাস করি। তাঁর যখন সময় হবে, আমায় চলে যেতে হবে। তবে যারা এই পাপ করছে, তারা কতটা সফল হবে, সেটা দেখা যাবে।” পাশাপাশি হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “যদি আমি বেঁচে থাকি, নির্বাচনের ফলের দিন সবাই দেখবে শাসক দলের আস্ফালন আর দাম্ভিকতা কীভাবে চূর্ণ হয়।”

হত্যার চেষ্টার প্রসঙ্গে শেষ পর্যন্ত হুমায়ুন কবীর বলেন,”মূর্খের স্বর্গে বাস করছি। পাপ বাপকেও ছাড়ে না। যে পাপ করছে, তার ফল ভোগ করতেই হবে।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury