Mamata Banerjee in Cooch Behar
Mamata Banerjee in Cooch Behar

Mamata Banerjee: ভোটের মুখে মমতার ‘উস্কানি’? মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ কমিশন, সিইও-র কাছে রিপোর্ট তলব

Bengal Liberty Desk, ২৮ মার্চ, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে সম্প্রতি উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে নতুন করে সংঘাত শুরু হল নবান্ন ও নির্বাচন কমিশনের (ECI) মধ্যে।

গত বুধবার উত্তরবঙ্গ সফরে মাটিগাড়া-নকশালবাড়িতে জনসভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জনসভা থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে (CRPF) নিয়ে যে মন্তব্য করেছেন, তার ওপর ভিত্তি করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কাছে জরুরি রিপোর্ট তলব করল কমিশন (Mamata Banerjee)।

কী বলেছিলেন মমতা (Mamata Banerjee)?

বুধবারের জনসভা থেকে ‘মা-বোনেদের’ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আহ্বান ছিল, “ভোটের দিন সকালে বুথ পাহারা দিন। যাতে বাইরে থেকে লোক এসে ছাপ্পা না দিতে পারে। যদি কেউ ভয় দেখাতে আসে যা আছে (হাতা-খুন্তি), তাই নিএই বেরিয়ে যাবেন। রান্না তো আপনারা করেনই, আমি বেশ বলব না।”

কমিশনের অভিযোগ (Mamata Banerjee)-

Mamata Banerjee
Mamata Banerjee

নির্বাচন কমিশনের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তৃতার যে ভিডিয়ো ফুটেজ সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে তিনি সরাসরি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভয় দেখানোর চেষ্টা করেছেন। কমিশনের অভিযোগ অনুযায়ী, মুখ্যমন্ত্রী সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশে বলেছেন, তাঁরা যেন দলে দলে পোলিং বুথে হাজির থাকেন। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি প্রয়োজন হয় তবে পরিস্থিতি মোকাবিলায় মহিলারা যেন বাড়ির হাতা, খুন্তি বা অন্যান্য রান্নাঘরের সরঞ্জাম ব্যবহার করেন।

কমিশন মনে করছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে এই ধরণের উস্কানিমূলক মন্তব্য অবাধ ও সুষ্ঠু ভোট প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে এবং নিরাপত্তা কর্মীদের মনোবল ভেঙে দিতে পারে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের মূল সুর (Mamata Banerjee)

তৃণমূল শিবিরের দাবি, মুখ্যমন্ত্রী আসলে মহিলাদের আত্মরক্ষা এবং বুথ পাহারার কথা বলেছেন। তাঁর অভিযোগ ছিল, কেন্দ্রীয় বাহিনী অনেক জায়গায় ভোটারদের প্রভাবিত করছে বা ভয় দেখাচ্ছে। সেই প্রেক্ষাপটেই তিনি ‘মা-বোনেদের’ একজোট হয়ে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন।

আরও পড়ুন-

Mamata Banerjee on LPG crisis: গ্যাস সঙ্কটে বিস্ফোরক মমতা! হলদিয়ার গ্যাস আটকে দিলেই কি মিটবে সঙ্কট? মুখ্যমন্ত্রীর মন্তব্যে শুরু বিতর্ক

Lockdown : লকডাউন জল্পনায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটের মঞ্চে একাধিক বিষয়ে আক্রমণ তৃণমূল নেত্রীর

কমিশন জানিয়েছে, ভিডিয়ো ফুটেজটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে। আদর্শ নির্বাচনী আচরণবিধি (MCC) লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

সিইও-র রিপোর্টের পর নির্বাচন কমিশন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কী ধরণের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে এখন সেটাই দেখার।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury