polling staff suspend
polling staff suspend

polling staff suspend: কর্তব্যে গাফিলতির অভিযোগ! পিংলার সব ভোটকর্মীকে একসাথে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

Bengal Liberty Desk, Kolkata:

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণেই নজিরবিহীন সাড়া মিলল ভোটারদের কাছ থেকে। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রথম দফায় ভোট পড়েছে ৯২ শতাংশেরও বেশি, যা কার্যত রাজ্যের ভোটদানের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ হার বলে মনে করা হচ্ছে। দিনের বেশিরভাগ সময়ই ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তবে এর মধ্যেই পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভা কেন্দ্রের একটি বুথে বড়সড় গাফিলতির অভিযোগ সামনে এসেছে।

polling staff suspend
polling staff suspend

কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের polling staff suspend

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পিংলার ৯ নম্বর বুথে। অভিযোগ, ভোট চলাকালীনই বুথের দায়িত্বে থাকা পোলিং টিমের সব ভোটকর্মী একসঙ্গে বুথ ছেড়ে বাইরে চলে যান। জানা যায়, দুপুরের খাবার খাওয়ার জন্যই তাঁরা বুথ ছেড়ে বেরিয়ে পড়েন। ফলে কিছু সময়ের জন্য বুথটি সম্পূর্ণ ফাঁকা হয়ে পড়ে। সেই সময় কোনও ভোটকর্মী বুথে উপস্থিত ছিলেন না বলে অভিযোগ। এমনকি দায়িত্বপ্রাপ্ত সেক্টর অফিসারও ঘটনাস্থলে ছিলেন না বলেই জানা গিয়েছে। এই ঘটনা সামনে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। বিষয়টি খতিয়ে দেখে কমিশন কড়া পদক্ষেপ গ্রহণ করে। সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারসহ সমস্ত ভোটকর্মীকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়।

বিস্তারিত রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

পাশাপাশি গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা নির্বাচন আধিকারিককে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ঘটনার জেরে যাতে ভোটগ্রহণে কোনও দীর্ঘস্থায়ী বিঘ্ন না ঘটে, তার জন্য দ্রুত একটি রিজার্ভ পোলিং টিম পাঠানো হয় ওই বুথে। নতুন টিম দায়িত্ব নেওয়ার পর আবার স্বাভাবিক নিয়মে ভোটগ্রহণ শুরু হয় বলে প্রশাসন জানিয়েছে।

কর্তব্যে গাফিলতির আভিযোগ

উল্লেখ্য, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের আগে তিন দিনের সফরে কলকাতায় এসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, রাজ্যে শান্তিপূর্ণ ও অবাধ ভোট করানোই কমিশনের প্রধান লক্ষ্য। প্রথম দফায় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার খবর সামনে এলেও সামগ্রিকভাবে ভোটপর্ব শান্তিপূর্ণ বলেই মনে করছে প্রশাসন। তবে পিংলার ওই বুথে ভোটকর্মীদের এই গাফিলতির ঘটনায় কমিশন যে কোনও ধরনের কর্তব্যে অবহেলা বরদাস্ত করবে না, তা স্পষ্ট হয়ে গেল।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে গম্ভীর আলোচনার মাঝেই কমিশনের আইনজীবীকে নৈশভোজে আমন্ত্রণ কল্যাণের! কী জবাব দিলেন বিচারপতি?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury