Siddiqullah Chowdhury
Siddiqullah Chowdhury

Siddiqullah Chowdhury : মন্তেশ্বরে ইভিএমে তৃণমূল প্রার্থীর নামে সেলোটেপ, ভোটগ্রহণে বিঘ্ন ঘটে দীর্ঘক্ষণ, উঠল কারচুপির গুরুতর অভিযোগ

Bengal Liberty, ২৯ এপ্রিল :

দ্বিতীয় দফার ভোট চলাকালীন পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে ইভিএমে কারচুপির অভিযোগ সামনে এল (Siddiqullah Chowdhury)। মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের জোকারী পাড়া প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত ৩৫ নম্বর বুথে ব্যালট ইউনিটে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ও নির্দিষ্ট ভোটের বোতামের ওপর স্বচ্ছ সেলোটেপ লাগানো ছিল বলে অভিযোগ। ভোটারদের একাংশের নজরে বিষয়টি আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, দীর্ঘ সময় ধরেই এই অবস্থায় ভোটগ্রহণ চলছিল (Siddiqullah Chowdhury)।

Siddiqullah Chowdhury
Siddiqullah Chowdhury

৩৫ নম্বর বুথে প্রার্থীর নাম ও বোতাম ঢেকে দেওয়ার অভিযোগ (Siddiqullah Chowdhury)

বুধবার সকাল থেকে মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের জোকারী পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ নম্বর বুথে স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ শুরু হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অভিযোগ ওঠে, ব্যালট ইউনিটে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরীর নাম ও সংশ্লিষ্ট বোতামের ওপর স্বচ্ছ সেলোটেপ লাগানো রয়েছে। অভিযোগ, এমনভাবে সেটি বসানো হয়েছিল যাতে সাধারণ ভোটারদের চোখে সহজে ধরা না পড়ে। এই বিষয়টি নজরে আসতেই তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নিজেই বুথে পৌঁছান প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী। ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তোলেন, ওয়েবক্যামের নজরদারি এবং প্রিজাইডিং অফিসারের উপস্থিতি সত্ত্বেও কীভাবে দীর্ঘক্ষণ ধরে এই পরিস্থিতি চলতে পারে। তাঁর অভিযোগ, এটি পরিকল্পিতভাবে ভোট প্রভাবিত করার চেষ্টা।


ঘটনার জেরে বেশ কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখতে হয়। তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। অনেকেই অভিযোগ করেন, দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ভোট দিতে না পেরে তাঁদের ভোগান্তি বেড়েছে। এদিকে, কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে শাসক শিবির এবং দ্রুত তদন্তের দাবি করেছে। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই বুথের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন :

Panihati EVM controversy : পানিহাটিতে ইভিএম-এ বিজেপির বোতামে কালি, ভোটগ্রহণ বন্ধে উত্তেজনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury