Supreme court
Supreme court

SIR Case Update : ভোটের মুখে মহা-বিভ্রাট! রাজ্য-কমিশন সংঘাতে ‘স্যান্ডউইচ’ ৯০ লক্ষ ভোটার, ট্রাইব্যুনালের সিদ্ধান্তেই ভরসা রাখর নির্দেশ সুপ্রিম কোর্ট

Bengal Liberty, ১৩ এপ্রিল :

রাজ্য-কমিশন সংঘাতের মাঝে পড়ে ‘স্যান্ডউইচ’ হচ্ছেন পশ্চিমবঙ্গের ভোটাররা (SIR Case Update) ৷ এসআইআর মামলার শুনানিতে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট ৷ পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর (SIR) প্রক্রিয়ায় প্রায় ৯০ লক্ষ নাম বাদ পড়া নিয়ে দায়ের হওয়া মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা ফ্রিজ করার বিষয়ে শীর্ষ আদালত কোনও নির্দেশ দেবে না। গোটা বিষয়টি এবার দেখবে ট্রাইব্যুনাল। তবে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের লড়াইয়ের মাঝে পড়ে রাজ্যের সাধারণ ভোটাররা যে ভাবে ‘স্যান্ডউইচ’ হচ্ছেন, তা নিয়ে এদিন তীব্র উষ্মা প্রকাশ করেছে শীর্ষ আদালত (SIR Case Update)।

SIR Case Update
SIR Case Update

বিতর্কের কেন্দ্রে ৯০ লক্ষ ভোটারের নাম বাতিল (SIR Case Update)

নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, গত ৯ এপ্রিল রাজ্যের ভোটার তালিকা চূড়ান্ত বা ‘ফ্রিজ’ করা হয়েছে। কিন্তু বিতর্কের সূত্রপাত হয় যখন দেখা যায়, SIR-এর পর প্রায় ৯০ লক্ষেরও বেশি মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। আশ্চর্যের বিষয় হলো, বৈধ আধার কার্ড ও পাসপোর্ট থাকা সত্ত্বেও বহু ভোটারের নাম তালিকায় নেই। এই ব্যাপক বঞ্চনার অভিযোগ তুলেই গত শুক্রবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল।

SIR Case Update
SIR Case Update

কী জানাল প্রধান বিচারপতির বেঞ্চ? (SIR Case Update)

সোমবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, “এই বিষয়ে ট্রাইব্যুনালই সিদ্ধান্ত নেবে। আমরা কোনো হস্তক্ষেপ করব না। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, আজ থেকেই ট্রাইব্যুনাল পুরোদমে কাজ শুরু করবে। ফলে কমিশনকে তাদের কাছেই এই বিষয়ে জানাতে হবে।”


এদিনের শুনানিতে আদালত সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের আবেগকে বিশেষ গুরুত্ব দেয়। বেঞ্চের অন্যতম বিচারপতি জয়মাল্য বাগচি পর্যবেক্ষণ করেন, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মতো দুটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্থার দড়ি টানাটানিতে চরম নাজেহাল হচ্ছেন সাধারণ ভোটাররা। শীর্ষ আদালতের তাৎপর্যপূর্ণ মন্তব্য, “কোনও মানুষ যে দেশে জন্মেছেন, সেখানে ভোট দেওয়া শুধু তাঁর সাংবিধানিক অধিকার নয়, এটি একটি বিশেষ আবেগ।”

আরও পড়ুন :

Mamata Banerjee voter list issue: SIR-এ নাম বাদ বিতর্কে তীব্র ক্ষোভ, ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury