TMC Councilor
TMC Councilor

TMC Councilor : খোদ তৃণমূল কাউন্সিলারের বাড়িতে মধুচক্রের আসর বনগাঁয়, নাগেরবাজারে স্পা-এর আড়ালে দেহ ব্যবসা চালানোর অভিযোগে কাঠগড়ায় তৃণমূল

Bengal Liberty, ১৯ মে :

রাজ্যের বিভিন্ন প্রান্তে তোলাবাজি, হুমকি ও বেআইনি কার্যকলাপে জনপ্রতিনিধিদের নাম জড়ানো নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, ঠিক তখনই উত্তর ২৪ পরগনার বনগাঁয় নতুন করে অস্বস্তিতে তৃণমূল (TMC Councilor)। এবার অভিযোগ উঠেছে, খোদ এক তৃণমূল কাউন্সিলারের বাড়িতেই চলছিল মধুচক্রের আসর। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে পুলিশ অভিযানে নামতেই ঘটনাস্থল থেকে আটক করা হয় কাউন্সিলার সহ চারজনকে। একই দিনে নাগেরবাজারে স্পা-এর আড়ালে দেহ ব্যবসার অভিযোগেও গ্রেপ্তারি ঘিরে শোরগোল পড়ে যায়। দুই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের নিশানায় বিরোধীদল (TMC Councilor)।

TMC Councilor
TMC Councilor

বনগাঁয় কাউন্সিলারের বাড়িতে বিক্ষোভ (TMC Councilor)

উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকায় সোমবার দুপুরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুকুমার রায়ের বাড়িতে দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চলছিল। স্থানীয়দের দাবি, বাইরের এলাকা থেকে মহিলাদের এনে সেখানে নিয়মিত মধুচক্রের আসর বসানো হত। পাশাপাশি মাঝরাত পর্যন্ত চলত মদ্যপান ও উচ্চস্বরে ডিজে পার্টি।

এলাকাবাসীদের অভিযোগ, একাধিকবার সতর্ক করা হলেও পরিস্থিতির বদল হয়নি। সোমবার ফের বহিরাগতদের আনাগোনা দেখে ক্ষুব্ধ গ্রামবাসীরা কাউন্সিলারের বাড়িতে ঢুকে পড়েন। সেখান থেকে দুই মহিলা, কাউন্সিলার এবং এক তরুণকে আপত্তিকর অবস্থায় আটক করা হয় বলে অভিযোগ। পরে খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকেই থানায় নিয়ে যায়। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ধৃত কাউন্সিলার। তাঁর দাবি, ওই মহিলারা বাড়ি ভাড়া নেওয়ার বিষয়ে কথা বলতে এসেছিলেন। অন্যদিকে ধৃত তরুণ নিজেকে কাউন্সিলারের ভাইপো পরিচয় দিয়ে বলেন, তিনি শুধু সেখানে বসে মদ্যপান করছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

TMC Councilor
TMC Councilor

নাগেরবাজারে স্পা-কাণ্ডেও উঠল কাউন্সিলারের নাম (TMC Councilor)

বনগাঁর ঘটনার রেশ কাটতে না কাটতেই দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নাগেরবাজার এলাকাতেও সামনে এসেছে একই ধরনের অভিযোগ। সেখানে একটি স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চালানোর অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ওই ব্যবসা দীর্ঘদিন ধরেই চলছিল এবং এতে স্থানীয় তৃণমূল কাউন্সিলার দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের মদত ছিল। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।


দুই ঘটনাকেই হাতিয়ার করে বিরোধীদলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। রাজনৈতিক মহলের মতে, একের পর এক এই ধরনের অভিযোগ স্থানীয় প্রশাসন ও শাসকদলের ভাবমূর্তির উপর নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে।

আরও পড়ুন :

Sandeshkhali controversy: শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শ্রীদাম হাউলী গ্রেফতার, চাঞ্চল্য সন্দেশখালিতে

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury