West Bengal DA Contempt Notice
West Bengal DA Contempt Notice

West Bengal DA Contempt Notice: ডিএ নিয়ে নয় আলোচনা!

আদালত অবমাননার নোটিশ রাজ্যকে (West Bengal DA Contempt Notice)

Bengal Liberty, Kolkata: আদালতের নির্দেশ অমান্য রাজ্যের। নির্দেশের আট দিন পার। সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে নয় কোনও আলোচনা। এর জেরে এবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও অর্থসচিব প্রভাত কুমার মিশ্রকে নোটিশ পাঠাল সংগ্রামী যৌথ মঞ্চ।

৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় অবিলম্বে প্রথম ধাপে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে সরকারি কর্মচারীদের (West Bengal DA Contempt Notice)। এরপর যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ৩১ মার্চের মধ্যে বাকি টাকাও ধাপে ধাপে দিতে হবে। এরপর ১৫ এপ্রিল আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। কিন্তু কোথায় কি। এই প্রথম ধাপের ২৫ শতাংশ টাকা দেওয়ার ক্ষেত্রে এখনও কোনও উদ্যোগ দেখা যায়নি রাজ্য সরকারের পক্ষ থেকে।

West Bengal DA Contempt Notice
West Bengal DA Contempt Notice

বিরোধী দলনেতার কড়া বার্তা (West Bengal DA Contempt Notice)

ইতিমধ্যেই এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, আদালতের অনুমতি থাকা সত্ত্বেও যদি রাজ্য সরকার বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ না মেটায় তাহলে আবারও আদালতের দ্বারস্থ হবেন। এমনকি, সরকারি কর্মীদের পাশে থাকার বার্তাও দেন শুভেন্দু।

আরো পড়ুন: বিএনপির জয়ে খুশি নন তসলিমা নাসরিন(Taslima Nasrin tweet), ধর্মনিরপেক্ষতা ও নারী সুরক্ষা সহ একাধিক বিষয়ে কড়া বার্তা নতুন সরকারের উদ্দেশ্যে

উল্লেখ্য, ২০০৮ থেকে ২০১৯ সালের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা রাজ্য সরকারকে মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছে মহামান্য শীর্ষ আদালত। কিন্তু তাতেও দেখা যাচ্ছে রাজ্যের অনিহা। তাহলে কী প্রতিবারের মতো এবারও আদালত অবমাননাই করবে রাজ্য সরকার?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury