Taslima Nasrin tweet
Bengal Liberty:
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh election 2026) স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি (Bangladesh Nationalist Party) । ফল ঘোষণার পর দেশ-বিদেশে নানা প্রতিক্রিয়ার মধ্যেই মুখ খুললেন বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin tweet) । সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে (Tweeter) তিনি স্পষ্ট জানিয়েছেন, “এই নির্বাচনে বিএনপির জয়ে আমি খুশি নই।”

বিএনপির জয়ে কেন খুশি নন তসলিমা?(Taslima Nasrin tweet)
শুধুমাত্র “বিএনপির জয়ে খুশি নই ” এই বলেই ক্ষান্ত হননি লেখিকা। নিজের বিবৃতিতে তসলিমা নাসরিন অখুশির কারণও ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি তাঁর পোস্টে অভিযোগ করেন, গত দেড় বছরে একটি বিশেষ গোষ্ঠী প্রকাশ্যে শক্তি প্রদর্শন করেছে এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, বাড়িঘরে আগুন ও নির্যাতনের ঘটনা ঘটেছে। তাঁর দাবি, নির্বাচনী প্রক্রিয়ায় মহিলা প্রার্থীদের বাধার মুখে পড়তে হয়েছে, কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে । তিনি আরও অভিযোগ করে বলেন, “নারী নেতৃত্বের সংশ্লিষ্ট দল নারীদের বোরখা পরতে বাধ্য করার মত মানসিকতা পোষণ করে এবং শরিয়া আইন প্রয়োগের স্বপ্ন দেখে।” তার পাশাপাশি তসলিমা সংযোজন করে বলেন, “জনগণ জামায়াতে ইসলামিকে ক্ষমতায় আসতে দেয়নি। আপাতত এটুকুই সুসংবাদ”।

বিএনপির কাছে তাঁর প্রত্যাশা কী কী?(Taslima Nasrin tweet)
বিএনপি সরকারের উদ্দেশ্যে একগুচ্ছ সুস্পষ্ট দাবি তুলেছেন তসলিমা। তাঁর মতে, সংবিধানে ধর্মনিরপেক্ষতা পুনঃপ্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের নিরাপত্তা এবং নারীর সুরক্ষায় কার্যকর পদক্ষেপের আহ্বান জানান তিনি।
বাংলাদেশের লেখিকা মাদ্রাসা শিক্ষার পরিবর্তে ধর্মনিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা জোরদার, সর্বজনীন শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ধনী-গরিব বৈষম্য কমানোর ওপর জোর দেন। গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগের (Awami League) উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং তাদের নেতাদের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়ার কথাও বলেন।
In this election, I am not happy because the BNP won, but because the Islamists–jihadi–terrorist group was defeated. Over the past year and a half, they displayed outrageous dominance, held rallies with hundreds of thousands of supporters, carried out mob violence day and night…
— taslima nasreen (@taslimanasreen) February 13, 2026
এছাড়া বিএনপির লক্ষ্য কী হওয়া উচিত তা নিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন তসলিমা, “ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিও পুনর্গঠন করতে হবে। কোনও সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান নারীদের জন্য হিজাব, বোরখা ইত্যাদি বাধ্যতামূলক করা যাবে না। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে। চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে কারাবন্দি আওয়ামী লীগের সদস্য-সমর্থক, শিল্পী, লেখক ও সাংবাদিকদেরও মুক্তি দিতে হবে”।


