Bengal Liberty : চোরবাগান-কাণ্ডে এখনও পর্যন্ত মোট ১২ জনকে আটক করেছে পুলিশ। যার মধ্যে পুজোর উদ্যোক্তা, স্বেচ্ছাসেবক-সহ অনেকেই রয়েছে বলে খবর। ঘটনাস্থল ইতিমধ্যে ঘিরে ফেলেছে পুলিশ। CCTV ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
সমাজ মাধ্যমে বিরোধীদের টার্গেট শুভেন্দু
ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পুজোর ব্যানার এবং নির্দিষ্ট কিছু ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রীকে বলছেন রাজধর্ম পালন করতে। পুজোর ব্যানারে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারীর নাম রয়েছে। এছাড়াও, বিজেপি নেতা তমঘ্ন ঘোষ, বিজয় ওঝার নাম-ও জ্বলজ্বল করছে ব্যানারে। সেই ছবিগুলো পোস্ট করে অভিষেকের এই পোস্ট রহস্যের সূচনা করেছে। এর নেপথ্যে একটা ষড়যন্ত্র কাজ করছে বলে মনে করছে পুলিশ।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র
অনেকের মতে, মুখ্যমন্ত্রীর ভাইপো এই পুজোর সাম্মানিক পদে আছেন। অন্যান্য বিজেপি নেতাদেরও নাম একইভাবে এসেছে। কিন্তু, এই বিষয়টা আগে থেকে অনেকেই জানতেন। আজ সামান্য বৃষ্টি থেকে এত বড় ঘটনা ঘটার কোনও জায়গা ছিল না। মুখ্যমন্ত্রী বারবার বলছেন, CCTV ক্যামেরা খতিয়ে দেখা হবে। যারা গাফিলতি করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ, এই গাফিলতিটা কি জেনে-বুঝে হয়েছে? সপ্তমীর একাধিক পুজোয় ভিড় ছিল চোখে পড়ার মতো।
আরও খবর
মাত্রাতিরিক্ত জনজোয়ারের জেরে চেতলা অগ্রণী, টালা প্রত্যয়, চালতা বাগান লোহাপট্টির পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। যখন চোরবাগানে এত ভিড়, মণ্ডপের অন্দরে বৃষ্টির জন্য দর্শনার্থীরা আটকে, তখন কীভাবে বাইরের থাকা মানুষদের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হ’ল? আর, এই মর্মান্তিক ঘটনা চোরবাগানেই ঘটল? প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে তদন্তের পর।


