Behala Vidyasagar Hospital
Behala Vidyasagar Hospital

Behala Vidyasagar Hospital: বিদ্যাসাগর বেহাল, স্বাস্থ্য ভবনে কমতির তালিকা পাঠানোর নির্দেশ ইন্দ্রনীলের

Bengal Liberty: একশন মুডে বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছেন। পিছপা নন বেহালা পশ্চিমের বিধায়ক ড. ইন্দ্রনীল খাঁও।

হাসপাতালের খামতির তালিকা চাইলেন বেহালা পশ্চিমের বিধায়ক (Behala Vidyasagar Hospital)

সকাল হতেই হাজির বেহালার বিদ্যাসাগর হাসপাতালে। কথা বললেন হাসপাতালের সুপারের সঙ্গে। কিন্তু কথা বলতেই চোখ কপালে তোলার জোগাড়। কারণ, এত বড় হাসপাতালে নীল সাদা রঙের আড়ালে রয়েছে দূর্নীতি। পরিকাঠামোর বেহাল দশা। নেই কোনও ব্লাড ব্যাংক। রয়েছে একজন মাত্র প্যাথলজিস্ট। রয়েছেন একজন মাত্র সার্জেন।

Behala Vidyasagar Hospital
Behala Vidyasagar Hospital

ইতিমধ্যেই বিধায়কের সুপারকে নির্দেশ, কি কি কমতি রয়েছে তার তালিকা তৈরির। সেই তালিকা স্বাস্থ্য ভবনে জমা দিতে। এমনকি, সেই তালিকার একটি কপি বেহালা পশ্চিমের বিধায়ককেও দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

খামতি রয়েছে বিস্তর। কারণ, এত বড় হাসপাতালে পর্যাপ্ত কোনও কর্মী নেই। কোনও স্পেশালিস্ট বিভাগ নেই হার্টের, স্ট্রোকের চিকিৎসা পরিষেবা পর্যন্ত।

হাসপাতালের অন্দরে ব্লাড ব্যাংক পরিষেবা না থাকার দরুন রক্তের প্রয়োজন হলে সুদূর মানিকতলা যেতে হয় রোগীর পরিজনদের। বেড পাওয়া যায় না দালালদের দৌলতে। ফলে এই সমস্ত অবিলম্বে বন্ধ করে সুস্থ পরিষেবা প্রদান করতে উদ্যত বিজেপি সরকার। আর কমতির তালিকা নিয়ে কথা স্বাস্থ্য ভবনে কথা বলবেন বেহালা পশ্চিমের বিধায়ক ড. ইন্দ্রনীল খাঁ।

আরো পড়ুন:- Falta Re-election: কোথায় ‘পুষ্পা’? ফলতার নির্বাচনী মঞ্চ থেকে জাহাঙ্গিরকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury