School students hospitalized
School students hospitalized

School students hospitalized: কলকাতার নামী স্কুলে মিড-ডে মিল খেয়ে অসুস্থ ২৫ ছাত্রী, রাতেই আরজি করে স্বাস্থ্যমন্ত্রী

Bengal Liberty: খাদ্যে বিষক্রিয়ার জেরে কলকাতার একটি নামী স্কুলের একসঙ্গে ২৫ জন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ওই ছাত্রীদের পেটে ব্যথা, জ্বর ও বমির উপসর্গ নিয়ে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। একসঙ্গে এতজন ছাত্রীর অসুস্থতার খবরে অভিভাবকমহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisement
Advertisement

রাতেই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, পরিদর্শনের নির্দেশ (School students hospitalized)

ঘটনার খবর পেয়ে সোমবার রাতেই সোজা হাসপাতালে পৌঁছে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি অসুস্থ ছাত্রী, স্কুলের প্রধান শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের আশ্বস্ত করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাবার বা জল থেকেই কোনোভাবে বিষক্রিয়া হতে পারে।

Advertisement
Advertisement

স্কুলের প্রধান শিক্ষিকা জানান, মিড-ডে মিলের মাধ্যমে এক স্বেচ্ছাসেবী সংস্থার পাঠানো ভাত, সবজি, ডাল ও ডিম খেয়েছিল ছাত্রীরা। তবে এর থেকেই অসুস্থতা কি না, তা এখনও স্পষ্ট নয়। এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা স্কুলে যাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি পানীয় জলের নমুনা সংগ্রহ, রান্নাঘরের কাঁচামাল পরীক্ষা এবং জলের ট্যাঙ্ক পরিষ্কার রয়েছে কি না তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে উল্টোডাঙা থানা থেকে স্কুলটির রান্নাঘর সিল করে দেওয়া হয়েছে। বর্তমানে ছাত্রীরা পেডিয়াট্রিক বিভাগে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের মতে তাঁদের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/11/gautam-adani/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury