Bhangar blast NIA
Bhangar blast NIA

Bhangar blast NIA: ভাঙড় বিস্ফোরণে তদন্তে নামছে NIA, বোমা চক্রে এবার বড় ষড়যন্ত্রের ইঙ্গিত!

Bengal Liberty Desk, ২৫ মার্চ, কলকাতা: ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় এবার তদন্তভার নিতে চলেছে NIA। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে জাতীয় তদন্তকারী সংস্থা গোটা বিষয়টি খতিয়ে দেখবে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার হওয়ায় এই ঘটনার গুরুত্ব আরও বেড়েছে এবং বড় কোনও চক্র জড়িত থাকতে পারে বলেই সন্দেহ তদন্তকারীদের (Bhangar blast NIA)।

NIA-এর হাতে তদন্তভার (Bhangar blast NIA)

Bhangar blast NIA
Bhangar blast NIA

ভাঙড়ের চালতাবেড়িয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্তভার নিতে চলেছে NIA। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বলে সূত্রের খবর। জাতীয় তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, এই বিস্ফোরণের পিছনে বড় কোনও ষড়যন্ত্র থাকতে পারে।

সূত্রের খবর, ঘটনাস্থলের অদূরেই উদ্ধার হয়েছে ৮৪টি বোমা ও একটি আগ্নেয়াস্ত্র, যা তদন্তকারীদের সন্দেহ আরও জোরদার করেছে। ইতিমধ্যেই বিস্ফোরণকাণ্ডে এক্সপ্লোসিভ অ্যাক্টে মামলা করেছিল পুলিশ। সেই মামলায় FIR করে তদন্ত হাতে নিতে চলেছে NIA। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। ISF-এর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে ঘটনায়। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য (Bhangar blast NIA)

গত সপ্তাহের বুধবার ভাঙড়ের পশ্চিম বামুনিয়া গ্রামে বোমা বাঁধার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টার মধ্যেই উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় উদ্ধার হয় তৃণমূলের বুথ সভাপতি মসিউর কাজির ক্ষতবিক্ষত দেহ। প্রথমে দুই ঘটনার মধ্যে যোগসূত্র নিয়ে ধোঁয়াশা থাকলেও তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুন (Bhangar blast NIA)-

ISF Candidate: জল্পনার অবসান! ভাঙড়ে শওকতের বিরুদ্ধে নওশাদই প্রার্থী, ক্যানিং পূর্বে আরাবুল

ISF Candidate List: হুমায়ুনের দলের পর আজ ফুরফুরা শরীফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ আইএসএফের, ভাঙড়ে আরাবুল গুঞ্জন, ক্যানিংয়ে নওশাদ?

পুলিশের দাবি, সহযোগী সঞ্জয় মণ্ডলকে নিয়ে বোমা তৈরি করছিলেন মসিউর কাজি। সেই সময় আচমকা বিস্ফোরণে গুরুতর জখম হন তাঁরা। এরপর আহত অবস্থায় অ্যাম্বুল্যান্সে করে পালানোর চেষ্টা চলাকালীন পথেই মৃত্যু হয় মসিউরের। পরবর্তীতে হাড়োয়ার ঝুঝুরগাছা এলাকায় তাঁর দেহ ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। কিছু দূর এগোতেই আহত অবস্থায় সঞ্জয় মণ্ডলকে আটক করে পুলিশ এবং হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে স্পষ্ট, এটি খুন নয় বরং বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণে মৃত্যু হয়েছে মসিউর কাজির। তবে NIA তদন্তে নতুন করে এই ঘটনার গভীরতা ও সম্ভাব্য চক্র সামনে আসবে বলেই মনে করা হচ্ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury