Bengal Liberty: পুরাতন মালদহের পর এ বার গাজোলে বিপুল পরিমাণ টাকা ও মাদক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানার পুলিশ ১২ নম্বর জাতীয় সড়কের রাঙাভিটা এলাকায় অভিযান চালিয়ে দুটি সন্দেহজনক বাইক আটক করে এবং দুই যুবককে গ্রেফতার করে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের ব্যাগে তল্লাশি চালিয়ে টাকা গোনার যন্ত্রের সাহায্যে মোট ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। নগদ টাকার পাশাপাশি তাদের কাছ থেকে ৫৬৮ গ্রাম ব্রাউন সুগারও উদ্ধার করা হয়, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই টাকা ও মাদক ডালখোলা থেকে বাইকে করে মালদার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল

পুলিশ জানিয়েছে, ধৃত দুই যুবকের নাম সিদ্ধার্থ মণ্ডল (বাড়ি বৈষ্ণবনগরের বীরনগর সরকার টোলা) এবং কিশোর মণ্ডল (বাড়ি কালিয়াচকের শাহবাজপুর)।এই ঘটনার নেপথ্যে অন্য কোনো বড় চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে গাজোল থানার পুলিশ।
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/06/mahua-moitra-8/


