Dumdum Park Body Recovery
Dumdum Park Body Recovery

Dumdum Park Body Recovery: দমদম পার্কের ঝিল্লি পার্ক থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Bengal Liberty: বৃহস্পতিবার সকালে দমদম পার্কের ঝিল্লি পার্ক থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
Advertisement

ঘটনার বিবরণ (Dumdum Park Body Recovery)

বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা পার্কের বাইরের রেলিংয়ে গামছায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় প্রায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই যুবকের দেহ দেখতে পান। স্থানীয়দের দাবি, মৃত যুবক এলাকার কেউ নন। যেভাবে দেহটি উদ্ধার করা হয়েছে, তা অত্যন্ত সন্দেহজনক বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement
Advertisement

পুলিশের পদক্ষেপ (Dumdum Park Body Recovery)

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, মৃত ব্যক্তির আসল নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে লেকটাউন থানার তদন্তকারী কর্মকর্তারা। গোটা রহস্যজনক মৃত্যুর ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করেছেন মোদিই, ফাস্ট-ট্র্যাক কোর্টের ঘোষণার পরেই তীব্র আক্রমণ রাহুলের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury