Islamabad Shia Mosque Blast
Islamabad Shia Mosque Blast

China condemns Islamabad incident ইসলামাবাদে শিয়া মসজিদে আত্মঘাতী (Islamabad Shia Mosque Blast) হামলার দুদিন পর পাকিস্তানের পাশে থাকার বার্তা চিনের

Bengal Liberty, kolkata : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের (Islamabad Shia Mosque Blast) শিয়া মসজিদে (Shia Mosque incident) ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণের (Terrorist Attack) ঘটনায় অবশেষে প্রতিক্রিয়া জানাল চিন (China)। সরাসরি কোনও দেশের নাম না করলেও জিনপিং প্রশাসন (Islamabad Shia Mosque Blast) স্পষ্ট জানিয়েছে, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ইসলামাবাদ যে পদক্ষেপ নেবে, চিন তার পাশে থাকবে। তবে ভারতের (India) বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কোনও সরাসরি মন্তব্য করেনি বেজিং।

Islamabad Shia Mosque Blast
Islamabad Shia Mosque Blast

চিনের প্রতিক্রিয়া (Islamabad Shia Mosque Blast)

রবিবার সকালে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে ইসলামাবাদের হামলা (Islamabad Shia Mosque Blast) নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ এবং বিপুল প্রাণহানির ঘটনায় চিন গভীর ভাবে স্তম্ভিত।” নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এর পাশাপাশি চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র স্পষ্ট করেন, “চিন এই ধরনের সন্ত্রাসবাদী হামলার তীব্র বিরোধিতা করে। আমরা যে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে।”

তারপরই তিনি জানান, পাকিস্তান(Islamabad Shia Mosque Blast) সরকার তাদের জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং জনগণকে রক্ষা করতে যে পদক্ষেপ নেবে, চিন দৃঢ় ভাবে তা সমর্থন করবে।

Islamabad Shia Mosque Blast
Islamabad Shia Mosque Blast

গ্রেফতার মূলচক্রী (Islamabad Shia Mosque Blast)

প্রসঙ্গত, শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পাকিস্তানের পুলিশ। তাদের মধ্যে একজনকে মূলচক্রী বলে দাবি করা হয়েছে। পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি (Mohsin Naqvi) জানিয়েছেন, ওই ব্যক্তি আফগান নাগরিক এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসের (IS) সদস্য।

Islamabad Shia Mosque Blast
Islamabad Shia Mosque Blast

ভারতের দিকে আঙুল ইসলামাবাদের (Islamabad Shia Mosque Blast)

পূর্ববর্তী ঘটনার মতোই এবারও হামলার দায় শুধু জঙ্গি সংগঠনের উপর চাপিয়েই থামেনি পাকিস্তান। ইসলামাবাদের তরফে দাবি করা হয়েছে, এই হামলার নেপথ্যে ভারতের হাত রয়েছে। পাক সরকারের অভিযোগ, আফগান তালিবানদের ব্যবহার করে হামলার ছক কষা হয়েছে এবং এর জন্য অর্থ জুগিয়েছে ভারত। যদিও এই দাবির পক্ষে কোনও প্রমাণ পেশ করা হয়নি। ভারতের বিদেশ মন্ত্রক এই অভিযোগকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে ও নিন্দা প্রকাশ করেছে।

Islamabad Shia Mosque Blast
Islamabad Shia Mosque Blast

অশান্ত পাকিস্তান, রক্তাক্ত রাজধানী (Islamabad Shia Mosque Blast)

উল্লেখ্য, গত শুক্রবার জুম্মার নমাজের সময় ইসলামাবাদের শিয়া মসজিদে আত্মঘাতী হামলা চালায় এক জঙ্গি। আত্মঘাতী কবচ পরে সে মসজিদে ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীরা বাধা দিলেও তাকে আটকানো যায়নি। মসজিদের ভিতরে ভিড়ের কাছে পৌঁছে নিজেকে উড়িয়ে দেয় সে। এই হামলায় এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর মিলেছে। এই রক্তাক্ত ঘটনার দু’দিন পর পাকিস্তানের পাশে থাকার বার্তা দিল চিন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury