London knife attack
London knife attack

London knife attack: আমেরিকার পর ব্রিটেনেও আতঙ্ক! লন্ডনে ছুরি হামলায় প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূতের!

Bengal Liberty, ১৪ জুন ২০২৬ : বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয়দের(London knife attack) ওপর নজিরবিহীন ক্ষোভ ও বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটছে। নিউজিল্যান্ড, কানাডার মতো দেশগুলোতে ভারতীয়দের ওপর চরম বর্ণবিদ্বেষের খবর প্রতিনিয়ত সামনে আসছে। এরই মধ্যে ব্রিটেনের লন্ডনে এক মর্মান্তিক ছুরি হামলায় প্রাণ হারিয়েছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত যুবক। আমেরিকার পর এবার ব্রিটেনের মাটিতেও এই ধরনের ভয়ঙ্কর ঘটনা নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে।

Advertisement
Advertisement

মর্মান্তিক ঘটনা(London knife attack)

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম গুরবেজ সিংহ। লন্ডনের ডরমার্স ওয়েলস লেনের নর্থ রোডের কাছে তাঁর ওপর এই নৃশংস হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে আরও একজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
গুরবেজ এবং অন্য আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা গুরবেজকে মৃত বলে ঘোষণা করেন।

London knife attack
London knife attack

দ্বিতীয় ব্যক্তির চিকিৎসা এখনও চলছে। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস সূত্রে জানা গেছে, নর্থ রোডের কাছে ছুরি হামলার খবর পেয়েই চিকিৎসক ও অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে দুজনকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, গত বুধবার স্থানীয় সময় রাত ১২টা নাগাদ এই হামলা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই সাতজনকে আটক করেছে পুলিশ।

আমেরিকার মাটিতেও একই ঘটনা(London knife attack)

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই আমেরিকার ফিলাডেলফিয়ায় এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গুলি করে খুন করা হয়। অনশুল কুঞ্চা নামের তেলেঙ্গানার ওই যুবক কর্মসূত্রে আমেরিকায় থাকতেন এবং একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। পাশাপাশি পার্ট-টাইম হিসেবে একটি অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থাতেও কাজ করতেন তিনি। অভিযোগ, পিৎজা অর্ডারের বাহানায় ডেকে নিয়ে গিয়ে তাঁকে গুলি করে খুন করা হয়।

Advertisement
Advertisement
London knife attack
London knife attack

ভারত বরাবরই অতিথি পরায়ণ দেশ। প্রতি বছর বিদেশ থেকে কোটি কোটি মানুষ ভারতে ঘুরতে আসেন, কিন্তু তাঁদের সাথে সাধারণত এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে না। কারণ ভারতের সংস্কৃতিতে সবাইকে স্বাগত জানানো হয়। অথচ বিদেশের মাটিতে ভারতীয়দের ওপর বারবার এই ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি আগামীদিনে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণকেও প্রভাবিত করতে পারে।

আরো পড়ুন:- Gitika Talukdar: বিশ্বমঞ্চে ক্যামেরার নেপথ্যে বাঙালি কন্যা: ফিফা বিশ্বকাপে অনন্য নজির গীতিকা তালুকদারের

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury