Supreme court
Supreme court

Malda Rape Case: বাড়িতে ডেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নির্যাতন, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী

Bengal Liberty: বাড়িতে ডেকে নিয়ে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় তোলপাড় মালদার ইংরেজবাজার। এই নারকীয় ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বিহারের পূর্ণিয়া থেকে গ্রেফতার করেছে মালদা জেলা পুলিশ। বর্তমানে ওই নাবালিকা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণ (Malda Rape Case)

রবিবার দুপুরে অভিযুক্ত শেখ রবিউল (৩০)-এর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সে ওই ১২ বছরের নাবালিকাকে বাড়িতে ডেকে পাঠায়। অভিযোগ, সেই সুযোগে ওই কিশোরীর ওপর যৌন নির্যাতন চালায় সে। রক্তাক্ত অবস্থায় নাবালিকা বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা পরীক্ষার পর যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement
Advertisement

পুলিশের তৎক্ষণাৎ পদক্ষেপ

নাবালিকার পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত পকসো (POCSO) আইনে মামলা রুজু করে। মালদার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মাকসুদ হাসান জানান, প্রযুক্তিগত সহায়তায় পুলিশ জানতে পারে অভিযুক্ত বিহারের পূর্ণিয়ায় পালিয়ে গা-ঢাকা দিয়েছে। রবিবার রাতেই একটি বিশেষ দল বিহারে পাঠানো হয় এবং সোমবার ভোরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Advertisement
Advertisement

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে সাতদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তি বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ সরকারি বাসে এবার গেরুয়া রং, ঘোষণা পরিবহণমন্ত্রীর; শুরু রাজনৈতিক বিতর্ক

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury