Sundarban News
Sundarban News

Sundarban News : বঙ্গোপসাগরে মিলল নিখোঁজ ট্রলার, উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ

Bengal Liberty

অবশেষে বঙ্গোপসাগরে খোঁজ মিলল নিখোঁজ ট্রলার ‘এফবি(Sundarban News)  মা কালী’-র। রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার গোবর্ধনপুর থানার পুলিশ, বন দফতর এবং ভারতীয় উপকূলরক্ষা বাহিনী (কোস্ট গার্ড) রক্তচড়া এলাকার কাছে ডুবে থাকা ট্রলারটির সন্ধান পায়। পরবর্তীতে সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে নিয়ে আসা হয়। সেখানেই রাতভর উদ্ধার অভিযান চালিয়ে ট্রলারের ভেতর থেকে ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
Advertisement

এখনও নিখোঁজ ৬, সমুদ্রে জারি তল্লাশি(Sundarban News)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২ জুলাই পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর ফিশিং হারবার থেকে ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে সমুদ্রে রওনা দিয়েছিল ‘এফবি মা কালী’। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় ট্রলারটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রলারের মালিকের দাবি, ৫ জুলাইয়ের পর আর কোনওভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপরই পুলিশ ও উপকূলরক্ষা বাহিনীর তৎপরতায় তল্লাশি অভিযান শুরু হয়।

Advertisement
Advertisement
Sundarban News
Sundarban News

কোস্ট গার্ডের আকাশপথের নজরদারির সময় মাঝসমুদ্রে উল্টে থাকা ট্রলারটি রাডারে ধরা পড়ে। এরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটি উদ্ধার করে এবং তল্লাশি চালিয়ে ৯ জনের মরদেহ উদ্ধার করে।
তবে এখনও ৬ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে সোমবারও পুলিশ, বন দফতর এবং ভারতীয় উপকূলরক্ষা বাহিনীর যৌথ তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দীর্ঘদিন জলের নিচে থাকার কারণে দেহগুলো শনাক্ত করতে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে ডিএনএ (DNA) পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury