Tarapith
Tarapith

Tarapith : পুজো দিতে এসে আর ফেরা হল না! তারাপীঠে আগুনে ঝলসে মৃত্যু ৭ জনের

Bengal Liberty : বীরভূমের অন্যতম তীর্থ ও পর্যটনকেন্দ্র তারাপীঠে ভোররাতে বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Tarapith)। ঘুমের মধ্যেই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৭ জন আবাসিকের। গুরুতর দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Tarapith)।

Tarapith
Tarapith

ভোররাতে হোটেলে আগুন (Tarapith)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ তারাপীঠ থানার কাছেই পুকুরপাড়ে অবস্থিত ‘বিদিশিনি’ নামে একটি বেসরকারি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আচমকা আগুন লাগে। সেই সময় অধিকাংশ আবাসিক ঘুমিয়ে ছিলেন। ফলে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই হোটেলে তীব্র আতঙ্ক তৈরি হয়। হোটেলের ভিতর থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারাই প্রথমে পুলিশ ও দমকলকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। শুরু হয় আগুন নেভানোর পাশাপাশি হোটেলের ভিতরে আটকে পড়া আবাসিকদের উদ্ধারের কাজ।

দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর হোটেলের বিভিন্ন অংশে তল্লাশি চালান দমকলকর্মীরা। সেখান থেকেই দগ্ধ অবস্থায় ৭ জনের দেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement

আহতদের অবস্থা আশঙ্কাজনক (Tarapith)

অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত ও আহতদের মধ্যে বেশ কয়েকজন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং দিনহাটা এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। আগুন এত দ্রুত কীভাবে ছড়িয়ে পড়ল, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, বৈদ্যুতিক সংযোগে কোনও ত্রুটি ছিল কি না এবং নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না-সবই খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/17/ayushman-bharat-7/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury