Mahananda Express
Mahananda Express

Train Schedule : নিউ ফরাক্কায় জমি বসে যাওয়ার জেরে বাতিল একাধিক ট্রেন, বদল রুটও!

Bengal Liberty

নিউ ফরাক্কায় জমি বসে যাওয়ার(Train Schedule)ঘটনায় ফের বড়সড় প্রভাব পড়ল রেল পরিষেবায়। মালদা ডিভিশনের নিউ ফরাক্কা এলাকায় পরিস্থিতির কারণে একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পাশাপাশি একটি ট্রেনকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে।

Advertisement
Advertisement

বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন(Train Schedule)

৩ সেপ্টেম্বরের যাত্রা থেকে বাতিল করা হয়েছে শিয়ালদহ–আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদহ–মালদহ টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদহ–হলদিবাড়ি দার্জিলিং মেল এবং শিয়ালদহ–নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।অন্যদিকে ৪ সেপ্টেম্বরের যাত্রা থেকে বাতিল করা হয়েছে শিয়ালদহ–সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একইসঙ্গে সাহিবগঞ্জ–মালদহ টাউন এবং মালদহ টাউন–সাহিবগঞ্জ MEMU ট্রেনও বাতিল করা হয়েছে।

বদলাচ্ছে উত্তরবঙ্গগামী ট্রেনের রুট(Train Schedule)

তবে শিয়ালদহ–বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস পুরোপুরি বাতিল করা হচ্ছে না। ৩ সেপ্টেম্বরের যাত্রায় ট্রেনটিকে ব্যান্ডেল–কাটোয়া–আজিমগঞ্জ–নিউ ফরাক্কা রুটে ঘুরিয়ে দেওয়া হবে।

যাত্রীদের ভোগান্তির আশঙ্কা(Train Schedule)

নিউ ফরাক্কায় জমি বসে যাওয়ার ঘটনায় রেল পরিষেবায় এই নিয়ন্ত্রণের ফলে উত্তরবঙ্গ ও মালদহগামী যাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলে আরও পরিবর্তন হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury