Bengal Liberty : সোমবার আচমকা টালা ট্যাঙ্কের জলের পাইপ লাইনে ফাটল দেওয়ায় মেরামতির কাজ অব্যাহত। এই পরিস্থিতিতে সোমবারের মতো মঙ্গলবারও চক্ররেল পরিষেবায় বেশ কিছু বদল আনছে পূর্ব রেল। বেশ কিছু ট্রেনের রুট বদল করা হয়েছে। কিছু ট্রেনের গন্তব্য স্টেশনেও বদল আনা হয়েছে। সেক্ষেত্রে মাজেরহাটের পরিবর্তে শিয়ালদহ মেইনে গন্তব্য স্টেশন করা হয়েছে। এছাড়া কিছু ট্রেন বাতিলও করা হয়েছে।
পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বনগাঁ থেকে মাজেরহাট পর্যন্ত চলা ট্রেনটি বনগাঁ থেকে বারাসত পর্যন্ত চলবে। পাশাপাশি মাজেরহাট থেকে হাবরা থেকে চলা ট্রেনটি বারাসত থেকে ছাড়বে। শিয়ালদহ মেইন লাইনে কল্যাণী সীমান্ত, গেদে, ব্যারাকপুর থেকে মাজেরহাট পর্যন্ত যাওয়া ট্রেনগুলি শিয়ালদহ স্টেশনে যাবে।
অন্যদিকে সকাল ১০টা ২৬ মিনিটে হাসনাবাদ থেকে মাজেরহাট পর্যন্ত চলা ট্রেনটি দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। পাশাপাশি মাজেরহাট থেকে হাবরা যাওয়া ট্রেনটি দমদম ক্যান্টনমেন্ট থেকে হাবড়ার উদ্দেশ্য রওনা দেবে। রেলের তরফে জানানো হয়েছে, সকাল ৮টা ৪৫ মিনিটে গেদে থেকে যে ট্রেনটি মাজেরহাট যাবে সেটি স্যার গুরুদাস হল্ট, বালিগঞ্জ হয়ে মাজেরহাটে যাবে। এইরকমই সকাল ৯টার মাজেরহাট-মধ্যমগ্রাম, বিকেল ৪টে ৫ মিনিটের হাবড়া-মাজেরহাট ও বিকেল ৫টা ৪৫ মিনিটের মাজেরহাট-দত্তপুকুর এই একই রুট দিয়ে চলবে। এছাড়া আরো বেশ কিছু রুটের বদল আনা হয়েছে।
আরও খবর
সোমবার সকালে টালা ট্যাংকের একটি ৭২ ইঞ্চির পাইপে ফাটল দেখা যায়। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে। পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান পুর কমিশনার স্মিতা পাণ্ডে। তিনি জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। এই পরিস্থিতিতে রেল পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর হয়েছে রেল


