PUCSC Election
PUCSC Election

PUCSC Election : দিল্লির ছাত্র আন্দোলন অতীত! পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার জয়ী ABVP

Bengal Liberty

দিল্লিতে তথাকথিত ‘জেন জি’ ছাত্র আন্দোলনকে(PUCSC Election)ঘিরে দেশজুড়ে রাজনৈতিক চর্চার মধ্যেই পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ফের জয় পেল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা ABVP। টানা দ্বিতীয়বারের জন্য PUCSC-এর সভাপতি পদে জয় পেল ABVP।

Advertisement
Advertisement

নির্বাচনী ফলাফল প্রকাশ (PUCSC Election)

সোমবার প্রকাশিত নির্বাচনের ফলাফলে ABVP-র প্রার্থী অঙ্কিত বিধান সভাপতি পদে জয়ী হয়েছেন। জানা গিয়েছে, অঙ্কিত বিধান ৩,১৪৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী AAP-এর ছাত্র সংগঠন ASAP-এর আদিল ব্রার পেয়েছেন ২,৬৩৭ ভোট। অর্থাৎ ৫১২ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন অঙ্কিত।

PUCSC Election
PUCSC Election

NSUI-এর গুরমান সিং সিধু পান ২,২৬৩ ভোট এবং Sath-এর দর্শপ্রিত সিং পান ১,৩৮৭ ভোট। গত বছর প্রথমবার পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি পদে জয় পেয়েছিল ABVP। এবারও সেই সাফল্য ধরে রেখে ছাত্র রাজনীতিতে নিজেদের প্রভাব বজায় রাখল ABVP। বিশেষ করে দিল্লিতে সাম্প্রতিক তথাকথিত ‘Gen Z’ আন্দোলনের পর এই জয় রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ABVP।

সংগঠনের দাবী (PUCSC Election)

জয়ের পর অঙ্কিত বিধান বলেন, নতুন প্রজন্ম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ABVP-র প্রতি আস্থা রেখেছে। গত এক বছরে সংগঠনের করা কাজের ভিত্তিতেই পড়ুয়ারা তাঁদের সমর্থন করেছেন বলে দাবি করেন তিনি। এবারের নির্বাচনে ABVP-কে সমর্থন করেছিল সুখবীর সিং বাদলের নেতৃত্বাধীন শিরোমণি অকালি দলের ছাত্র সংগঠন SOI। SOI-এর প্রার্থীপদ বাতিল হওয়ার পর তারা ABVP-কে সমর্থনের সিদ্ধান্ত নেয়।

সফল নির্বাচন প্রক্রিয়া (PUCSC Election)

প্রায় ১৬,৫০০ পড়ুয়া এই নির্বাচনে অংশগ্রহণ করেন। সভাপতি, সহ-সভাপতি, সচিব এবং যুগ্ম সচিব—চারটি গুরুত্বপূর্ণ পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে ABVP-র জয় ছাড়াও সহ-সভাপতি পদে আরমান সিং ভিন্দর, সচিব পদে ধ্যান সিং এবং যুগ্ম সচিব পদে বিশাল বামাল জয়ী হয়েছেন।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury