Jerusalem News
Jerusalem News

Jerusalem News : পবিত্র আল-আকসায় নজিরবিহীন ভিড়, ৩,২০০-র বেশি ইসরায়েলির প্রবেশে চড়ছে উত্তাপ

Bengal Liberty

জেরুজালেমের পবিত্র আল-আকসা(Jerusalem News) মসজিদ চত্বর ঘিরে ফের চরম উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম ও ফিলিস্তিনি সূত্রের দাবি, একদিনেই ৩,২০০-রও বেশি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুসছে ফিলিস্তিনিরা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে এই ঘটনা নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি করেছে।

Advertisement
Advertisement

কেন বিতর্কিত আল-আকসা?(Jerusalem News)

আল-আকসা মসজিদ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান। একই সঙ্গে ইহুদিদের কাছেও ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থান। আর সেই কারণেই বহু বছর ধরে এই এলাকাটি নিয়ে বিরোধ ও উত্তেজনা চলে আসছে।ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সহায়তায় বিপুল সংখ্যক ইসরায়েলির প্রবেশ ঐ স্থানের ‘স্থিতাবস্থা’ (Status Quo) লঙ্ঘন করেছে। অন্যদিকে ইসরায়েলের দাবি, নির্ধারিত নিয়ম মেনেই দর্শনার্থীরা সেখানে প্রবেশ করেছেন।

Jerusalem News
Jerusalem News

কড়া নিরাপত্তায় প্রবেশ(Jerusalem News)

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া পাহাড়ায় হাজার হাজার মানুষ আল-আকসা চত্বরে প্রবেশ করেন। তাঁদের প্রবেশের সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এলাকাটিতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।ফিলিস্তিনি সংগঠনগুলির অভিযোগ, এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। ইতিমধ্যে জেরুজালেমের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে বাড়ছে উদ্বেগ(Jerusalem News)

গাজা যুদ্ধ এবং পশ্চিম তীরে চলমান অস্থিরতার মধ্যে আল-আকসা মসজিদকে কেন্দ্র করে ঘটা এই ঘটনা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়িয়েছে।বিশ্লেষকদের একাংশের মতে, ধর্মীয়ভাবে অত্যন্ত স্পর্শকাতর এই স্থানকে ঘিরে সামান্য উত্তেজনাও বৃহত্তর সংঘর্ষের রূপ নিতে পারে। বর্তমানে পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল। আগামী কয়েক দিন জেরুজালেমে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury