Mamata Banerjee on LPG crisis
Mamata Banerjee on LPG crisis

LPG Cylinder Price Hike India 2026: যুদ্ধের আঁচ হেঁশেলে! দেশজুড়ে বাড়ল রান্নার গ্যাসের দাম

Bengal Liberty Desk, ৭ মার্চ: পশ্চিম এশিয়ায় যুদ্ধ সমহিমায় চলছে। একের পর এক ড্রোন ও মিসাইল হামলায় পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। ইতিমধ্যেই বন্ধ হয়েছে হরমুজ প্রণালী। সারি সারি তেলবাহী জাহাজ সমুদ্রে অপেক্ষা করছে। তার মধ্যেই মহার্ঘ হলো রান্নার গ্যাসের দাম। এবার যুদ্ধের সরাসরি প্রভাব হেঁশেলেও টের পাওয়া যাবে।

দেশ জুড়ে বাড়ল রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price Hike India 2026)!

আজ, শনিবার দেশ জুড়ে বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। ১৪.২ কেজি ওজনের একটি রান্নাঘরের গ্যাসে ৬০ টাকা বাড়ানো হলো। আজ থেকেই এই নতুন দাম কার্যকর করা হয়েছে। উল্টো দিকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়ে গেল ১১৫ টাকা। ফলে হোটেল, রেস্তোরাঁ ও ধাবাতেও খাবারের দাম বাড়তে পারে বলে চিন্তায় হোটেল মালিকরা।

সাধারণ গ্যাসের দাম আগে কত ছিল, এখন কত হল (LPG Cylinder Price Hike India 2026)?

LPG Cylinder Price Hike India 2026
LPG Cylinder Price Hike India 2026

ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম হুড়মুড়িয়ে বাড়ছে। তার মধ্যে আবার দাম বাড়ায় চিন্তায় সাধারণ মানুষ থেকে মধ্যবিত্তরা। কিছুদিন আগে কলকাতায় গ্যাসের দাম ছিল ৮৭৯ টাকা, যা এখন এক লাফে বেড়ে দাঁড়াল ৯৩৯ টাকা।

শুধু কলকাতা নয়, রাজধানী দিল্লিতেও একই ছবি। এলপিজি সিলিন্ডারের দাম আগে ছিল ৮৫৩ টাকা, যা এখন হয়েছে ৯১৩ টাকা।

বাণিজ্য নগরী মুম্বই ও চেন্নাইতেও মহার্ঘ হয়েছে গ্যাসের দাম। মুম্বইয়ে সাধারণ গ্যাসের দাম আগে ছিল ৮৫২ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৯১২ টাকা। আবার চেন্নাইয়ে ৮৫৮ টাকা থেকে বেড়ে ৯২৮ টাকা করা হয়েছে।

বাণিজ্যিক গ্যাসের দাম (LPG Cylinder Price Hike India 2026)-

LPG Cylinder Price Hike India 2026
LPG Cylinder Price Hike India 2026

কলকাতায় আগে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১৮৭৫ টাকা, যা বেড়ে ১৯৯০ টাকা করা হয়েছে। দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৫৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮৮৩ টাকা।

মুম্বইতে দাম ছিল ১৭২০ টাকা, এখন হয়েছে ১৮৩৫ টাকা। আর চেন্নাইতে ছিল ১৯২৯ টাকা, তা বেড়ে হয়েছে ২০৪৩ টাকা।

বোঝাই যাচ্ছে, সাধারণ রান্নাঘর থেকে হোটেল-রেস্তোরাঁ—সব জায়গাতেই চরমে উঠেছে রান্নার গ্যাসের দাম। এইভাবে যুদ্ধ চলতে থাকলে দাম আর কোথায় গিয়ে উঠবে তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ।

কেন চড়চড়িয়ে বাড়ছে গ্যাসের দাম (LPG Cylinder Price Hike India 2026)?

ইরান পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে হামলা চালিয়েছে। তার মধ্যে পড়ে কাতারও। কাতার বিশ্ব গ্যাস বাজারের প্রায় ৫০ শতাংশ নিজেদের দখলে রাখে। ভারতও গ্যাসের জন্য অনেকটাই কাতারের ওপর নির্ভরশীল। ইউরোপীয় দেশগুলোতেও প্রায় ৫০ শতাংশ পর্যন্ত গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন (LPG Cylinder Price Hike India 2026)-

LPG Price Hike India : গ্যাসের দাম নিয়ে রাজনীতির মঞ্চ গরম, হাঁড়ি-খুন্তি নিয়ে পথে নামার ডাক মমতার

Pakistan Fuel Crisis 2026: যুদ্ধের আঁচে জ্বালানি সংকটে পাকিস্তান, পেট্রোলের দাম বাড়ল ২০ শতাংশ!

ইরানের হামলার পর গ্যাস সরবরাহ আপাতত বন্ধ রেখেছে কাতার। সেই কারণেই গ্যাসের দাম আকাশছোঁয়া। এরপর আর কোন কোন জিনিসের দাম বাড়বে, সেই নিয়েই চিন্তায় সাধারণ মানুষ।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury