Narendra Modi Jhalmuri
Narendra Modi Jhalmuri

Narendra Modi Jhalmuri: নেদারল্যান্ডসের মাটিতে মোদির মুখে ‘ঝালমুড়ি’র প্রসঙ্গ, প্রবাসী ভারতীয়দের জানালেন পশ্চিমবঙ্গের ভোটের কথা

Bengal liberty desk, kolkata :

সংযুক্ত আরব আমিরশাহি হয়ে কালই নেদারল্যান্ডসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানেই পাঁচ রাজ্যের ভোট প্রসঙ্গ নিয়ে আলোচনা হতেই ওঠে ঝালমুড়ির কথা (Narendra Modi Jhalmuri)। এরপরই প্রবাসী ভারতীয় দের উদ্দেশ্য করে তিনি বলেন, ঝালমুড়ি কি নেদার ল্যান্ডসেও পৌঁছে গেছে নাকি! এই বক্তব্যের পরেই উচ্ছসিত হয়ে ওঠেন নেদারল্যান্ডের দ্য হেগ শহরের উপস্থিত জনতা।

Narendra Modi Jhalmuri
Narendra Modi Jhalmuri

নেদারল্যান্ডস সফরে মুখ্যমন্ত্রী Narendra Modi Jhalmuri

 

বিদেশ সফরে নেদারল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্য হেগ শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি নেদারল্যান্ডসে ভারতীয় প্রবাসীদের সামনে ভাষণ দেন। সেখানে তিনি ভারতের স্টার্টআপ ইকোসিস্টেম, ডিজিটাল অগ্রগতি ও বিশ্বের দরবারে দেশের ক্রমবর্ধমান সাফল্যের কথা তুলে ধরেন। সেই বক্তব্যের মাঝেই এদিনের অনুষ্ঠানে মোদির মুখে উঠে আসে পশ্চিমবঙ্গের নাম।

Narendra Modi Jhalmuri
Narendra Modi Jhalmuri

তিনি বলেন, “এখানেও কি ঝালমুড়ি পৌঁছে গেছে?”। মোদির এই বক্তব্যের পরই ভারতীয় প্রবাসীদের মধ্যে লক্ষ্য করা যায় ব্যাপক উচ্ছাস। এরপর পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের নির্বাচনে ভোটদানের হারের কথাও উল্লেখ করেন মোদী। জানান, সব ক্ষেত্রেই ৮০-৯০ শতাংশ ভোট পড়েছে। তার মধ্যে প্রতিটি রাজ্যে মহিলাদের ভোটদানের হারও উল্লেখযোগ্য ছিল বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত এপ্রিলে ভোটের প্রচারে ঝাড়গ্রাম সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী। এরপরই কলেজ মোড়ের কাছে একটি ঝাল মুড়ির দোকান থেকে ১০ টাকার ঝাল মুড়ি কিনে খান তিনি। এমন কি পশ্চিমবঙ্গ জয়ের পরে মিষ্টির সঙ্গে ঝালমুড়ি বিতরণ হবে বলেও ঘোষণা করেছিলেন মোদি।

পালাবদলের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই ঝালমুড়ি বিলির দৃশ্যও ধরা পড়ে। এ বারে সেই ঝালমুড়ির কথা বিদেশের মাটিতেও পৌঁছে দিলেন মোদি।নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উচ্ছ্বাস দেখে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তুলে ধরলেন ঝালমুড়ির কথা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury