NASA Crew-12 Mission
NASA Crew-12 Mission

NASA Crew-12 Mission: NASA-এর নতুন অধ্যায়ের সূচনা! পদার্পণ ঘটলো Crew-12 সদস্যদের, আবারও প্রাণবন্ত হয়ে উঠলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন

Bengal Liberty, Kolkata :

রবিবার বিকেল ৫:১৪ (EST) মিনিটে স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানের(NASA Crew-12 Mission) হ্যাচ খুলতেই আনুষ্ঠানিকভাবে কক্ষপথে থাকা ল্যাবরেটরিতে প্রবেশ করেন নাসার চার মহাকাশচারী — জেসিকা মিয়ার ও জ্যাক হ্যাথাওয়ে, European Space Agency-এর সোফি অ্যাডেনো এবং Roscosmos-এর আন্দ্রেই ফেদ্যায়েভ। তাঁদের যোগদানের মাধ্যমে শুরু হলো Expedition 74-এর নতুন অধ্যায়।

(NASA Crew-12 Mission)
(NASA Crew-12 Mission)

Crew-12-এর সফল আগমন (NASA Crew-12 Mission)

ইতিমধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উপস্থিত ছিলেন নাসার ক্রিস উইলিয়ামস এবং Roscosmos-এর সের্গেই কুদ-সভার্চকভ ও সের্গেই মিকায়েভ। নতুন ও পুরনো সদস্যদের মিলনে কক্ষপথের গবেষণাগারে তৈরি হলো আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য মুহূর্ত।

এই মিশনের মূল লক্ষ্য বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত পরীক্ষা এবং দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের প্রস্তুতি। জীববিজ্ঞান থেকে শুরু করে পদার্থবিজ্ঞান — বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা চলবে আগামী দিনগুলিতে, যা ভবিষ্যতের চাঁদ ও মঙ্গল অভিযানের পথ প্রশস্ত করবে।

NASA Crew-12 Mission
NASA Crew-12 Mission

বৈজ্ঞানিক গবেষণার নতুন অধ্যায় (NASA Crew-12 Mission)

সমগ্র বিশ্বের মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন। পৃথিবীর সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক সহযোগিতায় এমন অসামান্য দৃশ্য বারংবার প্রমান করেছে – মহাকাশ কোনো এক দেশের নয়, এটি সমগ্র মানবজাতির যৌথ অভিযাত্রা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury