Nandigram News
Bengal Liberty:
বাংলার বাড়ি প্রকল্প নিয়ে যখন একের পর এক দুর্নীতি, কাটমানি ও অযোগ্যদের নাম ওঠার অভিযোগ সামনে আসছে, ঠিক সেই সময় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন নন্দীগ্রামের এক যুবক(Nandigram News) । প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েও তা ফেরত দিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
নন্দীগ্রাম–২ ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঘোলপুকুরিয়া এলাকার বাসিন্দা সুব্রত মণ্ডল একসময় অত্যন্ত দারিদ্র্যের মধ্যে পরিবার নিয়ে কাঁচা মাটির বাড়িতে থাকতেন। রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে সংসার চালাতেন। নিজের পাকা বাড়ির স্বপ্ন নিয়েই তিনি আবাস যোজনায় নাম নথিভুক্ত করেছিলেন। চার দফা সমীক্ষার পর চলতি বছরে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা জমা পড়ে।

কিন্তু এরই মধ্যে সুব্রত রেলে গ্রুপ–ডি পদে চাকরি পান(Nandigram News)
বর্তমানে তাঁর উপার্জনে সংসার স্বচ্ছলভাবে চলছে। তাই তিনি সিদ্ধান্ত নেন, সরকারি এই অর্থ তিনি নেবেন না। তাঁর কথায়, এখন তিনি নিজের টাকায় বাড়ি করতে পারবেন, কিন্তু এখনও অনেক মানুষ আছেন যাঁদের এই অর্থের প্রয়োজন বেশি। সেই কারণেই টাকা ফেরত দিয়েছেন তিনি।

Suvendu on Jamaat-e-Islami Bangladesh: ‘ডবল ইঞ্জিন সরকারই সীমান্ত বাঁচাতে পারে’, বাংলাদেশে জামাতের উত্থান নিয়ে সরব শুভেন্দু
বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে: https://t.co/ZsZtkttqRm@SuvenduWB @BJP4India @BJP4Bengal @bengalliberty #suvenduadhikari #BangladeshElections2026 pic.twitter.com/5Ae7iyvYb1
— Bengal Liberty (@bengalliberty1) February 15, 2026
সুব্রতের বাবা সুশীল মণ্ডল নন্দীগ্রাম–২ ব্লকের বিডিও শুভদীপ চৌধুরীর হাতে ৬০ হাজার টাকা জমা দেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনে সেই টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে এবং ভবিষ্যতে সুব্রতের নামে আর কোনও কিস্তি বরাদ্দ হবে না। প্রকল্পের আইডিও বন্ধ করে দেওয়া হচ্ছে।
সুব্রতের এই উদ্যোগে খুশি প্রশাসন থেকে স্থানীয় মানুষ—সবাই। তাঁর এই পদক্ষেপ বাংলার বাড়ি প্রকল্পে স্বচ্ছতার এক বিরল নজির হিসেবে ধরা হচ্ছে।
আরও পড়ুন:
বাজেট অধিবেশনের শুরুতেই ‘স্পিকার’ বিতর্ক, (Om Birla No Confidence Motion) ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি কবে? দিনক্ষণ ঘোষণা কেন্দ্রের
