nepal
nepal

প্রাক্তন বলছে ভারত দায়ী, বর্তমান বলছে ভারত ভালো! (nepal)

Bengal Liberty: ক্ষমতাচ্যুত হওয়ার পরেই ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তাঁর আক্ষেপ, অযোধ্যা রামের জন্মভূমি, এ কথা তিনি মানেননি। তাই এই দুর্দশা।

প্রসঙ্গত, ২০২০ সালে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর অযোধ্যা নিয়ে মন্তব্যের জেরে ঝড় উঠেছিল নানা মহলে। সেইসময় তিনি বলেছিলেন, “উত্তরপ্রদেশের অযোধ্যা রামরাজ্য নয়, বরং প্রকৃত অযোধ্যা নেপালের থোরি গ্রামের নিকট অবস্থিত। ভগবান রাম ‘নেপালি’ বলে দাবি জানিয়েছিলেন ওলি। রাম-সীতার বিবাহ নিয়ে মতোবিরোধ জানাতে দেখা যায় তাঁকে। সেই বছর এই প্রসঙ্গটি চর্চিত হয়ে উঠেছিল। টানাপোড়ন তৈরি হয়েছিল ভারত-নেপাল বাণিজ্যিক সম্পর্কেও। ক্ষমতা হারানোর পর সেই প্রসঙ্গই ফের টেনে ভারতকে সরাসরি দায়ী করলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী।

  সুশীলার মুখে ভারতের প্রশংসার (nepal)

nepal
nepal

অন্যদিকে, ওলির পদত্যাগের পর তরুণ প্রজন্মের উদ্যোগে বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তরবর্তী সরকার গঠন হতে চলছে। এই খবর ছড়িয়ে পড়তেই নির্দিষ্ট একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের দেদার তারিফ করেছেন সুশীলা। এমনকী নরেন্দ্র মোদিকে শ্রদ্ধা জানান তিনি। একইসঙ্গে শিক্ষাক্ষেত্র বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করেন তিনি। সুশীলার মুখে ভারতের প্রশংসার পাশাপাশি ওলির ভারত সম্পর্কে ওলির ক্ষোভ প্রকাশ, আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি করেছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury